চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন থেকে সরানো হলো ৪০ কেজি বর্জ্য

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:10 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনে ৪০ কেজি বর্জ্য সরানোর জন্য পরিচ্ছন্নতা অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে অন্তত ৪০ কেজি নানা ধরনের প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপকূল পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এসব বর্জ্য সৈকতের বিভিন্ন জায়গা থেকে অপসারণ করা হয়।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর বরিশাল চ্যাপ্টার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এই অভিযান অনুষ্ঠিত হয়। এতে সহযোগী সংগঠন হিসেবে ছিল রুট ও রিভেলস নামের বেসরকারি উন্নয়ন সংস্থা।

বিকেল সাড়ে চারটার দিকে উপকূল পরিচ্ছন্নতা দিন শীর্ষক এই অভিযানের উদ্বোধন করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আফতাব হোসেন, ও সহযোগী অধ্যাপক এবং জেসিআই বরিশালের সভাপতি ড. জামিল খানসহ বিভাগের শিক্ষকরা।

স্বেচ্ছাসেবক হিসেবে এই অভিযানে অংশ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের অনন্ত ৫০ জন শিক্ষার্থী।

কর্মসূচির সমন্বয়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জেসিআই বরিশালের সভাপতি ড. জামিল খান বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই অভিযান কর্মসূচি সেন্টমার্টিন থেকে শুরু করছি, যা ভবিষ্যতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় অনুষ্ঠিত হবে।

বর্জ্য অপসারণ অভিযান শুরু হয় দ্বীপের পশ্চিম অংশ থেকে যা পরে সৈকত ও এর আশপাশের চার-পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলে। দ্বীপের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক বোতল, খাদ্য দ্রব্যের প্যাকেট, ও অপচনশীল ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়।

সংগ্রহ করা বর্জ্যগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাম্পিং স্টেশনের কর্মচারীদের কাছে পৌঁছে দেয়া হয়।

Tags: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল
Previous Post

২১ ফেব্রুয়ারিতে ‘হৃদয়ে মাটি ও মানুষ’র ২১ বছর

Next Post

‘টি-সিরিজ’ কর্ণধার ভূষণ ও দিব্যার সংসারে ভাঙন?

Next Post
দুটি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে, একটি নারী ও একজন পুরুষ, উৎসবমুখর পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টি-সিরিজ' কর্ণধার ভূষণ ও দিব্যার সংসারে ভাঙন?

বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এক তরুণীর ছবি, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের ক্রীড়াঙ্গন তারকাদের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT