চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে গ্রামীণফোন ও এটুআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 27, ডিসেম্বর 2022
in অর্থনীতি
A A
গ্রামীণফোন ও এটুআই এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহকদের জন্য কার্যকরী ও স্বাচ্ছন্দ্যদায়ক ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ পেমেন্ট সুবিধা উন্মোচন সহ ‘ডিজিবক্স’ -এর কন্ট্যাক্টলেস ডেলিভারি সুবিধা নিয়ে আসতে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) -এর সাথে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন।

৩৩টি সরকারি সেবার পেমেন্ট সুবিধা হিসেবে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) অন্তর্ভুক্ত করতে গত ১৮ ডিসেম্বর এটুআই’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করে গ্রামীণফোন। এ সুবিধা সবার জন্য দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট সেবা নিশ্চিত করবে; বিশেষ করে, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের যারা ব্যাংকিং ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সেবাখাতের বাইরে, তাদের সরকারি সুবিধাপ্রাপ্তিতে ডিওবি কার্যকরী ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবং এটুআই’র হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রেজওয়ানুল হক জামি সহ উভয় পক্ষের প্রতিনিধিরা।

২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে এ সেবা আরও বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাতের ক্ষেত্রেও চালু করা হবে, যা দেশজুড়ে গ্রামীণফোনের ৮ কোটির বেশি গ্রাহকদের জন্য ডিজিটালের সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখবে। গ্রামীণফোন ও এটুআই’র মধ্যে এ পার্টনারশিপ ভবিষ্যতে উভয় পক্ষের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং সমাজের ক্ষমতায়নে সহায়তা করবে। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

একইদিন, জিপি হাউসে ‘ডিজিবক্স’ প্লেসমেন্ট নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে, গ্রামীণফোনের সকল কর্মীদের জন্য অনলাইনে অর্ডার করা নির্দিষ্ট বক্স নিরাপদে কন্ট্যাক্টলেস উপায়ে ডেলিভারি হবে। দারাজ থেকে অর্ডার করা পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে পার্সেল গ্রহণকারী তার সুবিধাজনক সময়ে ডেলিভারি এজেন্টের সাথে সরাসরি সাক্ষাৎ না করেও কেবল ওটিপি ভ্যারিফিকেশন ব্যবহার করে নিরাপদে তার বক্সটি গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে দেশের মানুষের জীবনের রূপান্তরে উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেদের দায়বদ্ধ মনে করি। দেশজুড়ে গ্রামীণফোন ব্যবহারকারীরা যেনো ডিজিটাল মাধ্যমের সুবিধা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন, সেজন্য আমাদের সেবার ক্ষেত্রে প্রযুক্তি-নির্ভর ধারণা ও ফিচার নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ডিওবি ও ডিজিবক্সের মতো সুবিধা ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসবো। এবং এসব সুবিধার মাধ্যমে উন্নত জাতি হিসেবে আমরা আমাদের প্রত্যাশিত ডিজিটাল বিপ্লবের শীর্ষে অবস্থান করতে পারবো এবং সবাইকে এক্ষেত্রে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমাদের লক্ষ্যও অর্জিত হবে।”

এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, “দেশের নাগরিকদের সেবাদানের ক্ষেত্রে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিক উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের জীবন, ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলোতে অভাবনীয় পরিবর্তন এনেছে ডিজিটাল বাংলাদেশ। কোভিডের সময় যদি মন্ত্রণালয়, এটুআই ও টেলিকম প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ না করতো, তবে আমরা আরও দুর্বিষহ অবস্থার সম্মুখীন হতে পারতাম। গ্রামীণফোন ও এটুআই অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে এবং এ দু’ পক্ষের অংশীদারিত্ব বাংলাদেশের নাগরিকদের জন্য সত্যিকারের অবদান রেখেছে। এ অংশীদারিত্বের ধারাবাহিকতায়, কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রামীণফোনের সাথে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদী, যা নাগরিকদের সেবাদানের ক্ষেত্রে উভয় পক্ষের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।”

বিগত বছরগুলোতে গ্রামীণফোন লিমিটেড ও এটুআই’র সাথে সম্পর্ক আরও জোরদার হয়েছে। গ্রামীণফোন ও এটুআই একসাথে দেশের সামগ্রিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে একসাথে কাজ করে যাচ্ছে। এর আগে, তারা ১৪টি ভিন্ন ভিন্ন খাতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে, এর মধ্যে কয়েকটি যৌথ উদ্যোগ সমাজে উল্লেখযোগ্য প্রভাব রেখেছে এবং দেশজুড়ে সবার প্রশংসা পেয়েছে। বৈশ্বিক মহামারির সময়, গ্রামীণফোন ও এটুআই একসাথে ‘৬১৮ টিচারস অনারস’ উদ্যোগ গ্রহণ করে। একইসাথে, কোভিড-পরবর্তী নাগরিকদের নানা সুবিধাদানে গ্রামীণফোন স্বাস্থ্য অধিদপ্তর, এটুআই, বিটিআরসি, ব্র্যাক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সাথে অংশীদারিত্ব করে।

Tags: গ্রামীণফোন
Previous Post

এসএমসি ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Next Post

ওজন কমাচ্ছেন মৌসুমী, লুক ও বডি শেপ-এ পরিবর্তন আনছেন

Next Post
মৌসুমী সুন্দর পোশাক পরে বসে আছেন, ওজন কমানোর পরিবর্তন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজন কমাচ্ছেন মৌসুমী, লুক ও বডি শেপ-এ পরিবর্তন আনছেন

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT