চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না : তোফায়েল আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 09, আগস্ট 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। বিএনপির উপর কোন অত্যাচার করা হয় নাই। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আমাদের উপর অত্যাচার করে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেনা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি অর্থ হলো বড় মনের পরিচয় দেয়া। রাজনীতি মানে এই নয় প্রতিহিংশায় লিপ্ত হতে হবে। আমরা এই রাজনীতি বিশ্বাস করিনা।

যে কোন সময় সরকার বিদায় নেবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, আওয়ামী লীগকে বিদায় করা এতো সহজ নয়। বার-বার আওয়ামী লীগ দ্বারা বিদায় নিয়েছে বিএনপি। এই বিএনপি ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিলো আর ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ সেই দল।

তোফায়েল বলেন, গত ১৪ বছর ধরে বিএনপি মহাসচিব একই কথা বলে আসছেন, যে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। ফকরুল ইসলাম আলমগীর বক্তৃতা, সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছে। এছাড়া তাদের আর কোন কাজ নাই।

সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রবীণ এই নেতা আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ দলের কোন ক্ষতি করতে পারবেনা। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। যাতে ডাক দিলে হাজার-হাজার মানুষ উপস্থিত হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে দেশকে পরিচালিত করছেন। আজকে তিনি গ্রামকে শহরে রুপান্তর করেছেন। এই সরকারের আমলে মানুষ খুবই খুশি।

জেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মো. দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীক লীগ আহ্বায়ক মো. শাহে আলম, যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবু ছায়েম, ছাত্রলীগ সভাপতি মো. রায়হান আহমেদ।

Tags: আওয়ামী লীগতোফায়েল আহমেদ
Previous Post

যে কারণে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন ভিকির বাবা

Next Post

লর্ডসে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে কেমন করলেন হ্যারি কেন?

Next Post
হ্যারি কেন লর্ডসে ছক্কা হাঁকানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে কেমন করলেন হ্যারি কেন?

বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সিনেমার দৃশ্য, মুক্তির ৫০ বছর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওরা ১১ জন’ মুক্তির ৫০ বছর, চ্যানেল আইয়ে দিনভর আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT