চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বৈরাচার পতন দিবস আজ

১৯৯০ সালের গণঅভ্যুত্থনে এরশাদের ৯ বছরের শাসনের অবসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বৈরাচার পতন দিবসের স্মরণে জনসমাবেশ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৯০ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন এবং রাষ্ট্রক্ষমতা অস্থায়ী সরকারের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে দেশের নয় বছরের স্বৈরশাসনের অবসান ঘটে ও গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়।

আজ ৬ ডিসেম্বর শনিবার স্বৈরাচার পতন দিবস। দিবসটি বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন নামে পালন করে। বিএনপি দিনটিকে পালন করে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে। তখনকার তিন জোটের ঘোষিত রূপরেখায় কার্যকর সংসদ, আইনের শাসন, টেকসই গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছিল।

এইচ এম এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক আইন জারি করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। দীর্ঘ শাসনামলে রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন ও অসংখ্য অনিয়মের অভিযোগ উঠে। এর বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থি দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে জীবন উৎসর্গ করেন ডা. শামসুল আলম খান মিলন, নূর হোসেনসহ আরও অনেক গণতন্ত্রকামী মানুষ।

১৯৯০ সালের শেষভাগে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। ২১ নভেম্বর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দল, বিএনপির নেতৃত্বাধীন সাত দল এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদের নেতৃত্বাধীন পাঁচ বাম দল যৌথভাবে রাজনৈতিক রূপরেখা ঘোষণা করে। যদিও জামায়াতে ইসলামী এই তিন জোটের অংশ ছিল না, তবুও তারা এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিল।

দিবসটি উপলক্ষে বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, দীর্ঘ নয় বছরের দৃঢ় আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তারেক রহমানের দাবি, খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা দুর্বার গণআন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার সম্মিলিত শক্তিতে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

Tags: স্বৈরাচার পতন দিবস
Previous Post

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

Next Post

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ নিয়ে শুরু হচ্ছে আইনি লড়াই

Next Post
প্রতিবাদী বিক্ষোভকারীরা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে অবস্থান নিলেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ নিয়ে শুরু হচ্ছে আইনি লড়াই

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমার ও আনচেলত্তির ছবি, ফুটবল ও ফুটবল কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT