চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার দিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in লাইফস্টাইল
A A
প্রেমের দিন উপলক্ষে প্রেমিক ও প্রেমিকা সমুদ্রের পাড়ে হাসিমুখে একে অপরের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যালেন্টাইন্স সপ্তাহের শেষ দিন ভালোবাসা দিবস আজ যা ভ্যালেন্টাইন্স ডে নামেও পরিচিত। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে পালন করা হয় এই ভালোবাসা দিবস।

ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টান ও প্রাচীন রোমান উভয় ঐতিহ্যের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেন্ট ভ্যালেনটাইন কে ছিল, এবং কিভাবে তিনি এই প্রাচীন আচারের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকেন তা হয় তো আমারা অনেকেই জানি না।

ক্যাথলিক চার্চ, অন্তত তিনজন ভিন্ন ব্যক্তিকে ভ্যালেনটাইন বা ভ্যালেন্টিনাস নামে স্বীকৃতি দেয়। এক কিংবদন্তি ‘ভ্যালেনটাইন’ তৃতীয় শতাব্দীর সময় রোমের একজন যাজক ছিল এ বিষয়েই সবচাইতে বেশি মত পাওয়া যায়। সম্রাট ২য় ক্লডিয়াস সিদ্ধান্ত নেন যে বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষ, সৈন্য হিসেবে বেশি ভালো । তাই তিনি তরুণ পুরুষদের জন্য বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেন । ভ্যালেনটাইন রাজার অবিচার বুঝতে পেরে গোপনে তরুণ প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে থাকেন। যখন ভ্যালেনটাইন এর এই কর্মকাণ্ড ফাঁস হয়ে যায় তখন রাজা ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার নির্দেশ দেন। এবং ১৪ ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।

অন্য এক গল্পে জানা যায়, ভ্যালেনটাইন ছিলেন একজন খ্রিস্টান যুবক, যিনি জেল-সুপারের কনিষ্ঠ কন্যার প্রেমে পড়ে গিয়েছিলেন। জেল-সুপার ঘটনা জানতে পেরে তাকে ধরে এনে কারাগারে বন্দী করে এবং প্রচণ্ড প্রহার করতে থাকে। কারা রক্ষকদের কঠোর অত্যাচারে ১৪ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগে জেলখানায় বসে তিনি তার প্রেমিকাকে ভালোবাসা জানিয়ে একটি চিঠি লিখে যান, যা ভ্যালেনটাইন ডে তে ভালোবাসার নিদর্শন হিসেবে বিবেচিত হয়। যার ফলে এখন সবাই ভালোবাসার মানুষকে কার্ড দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানায়।

ভ্যালেনটাইন ডের কাহিনীর পিছনের সত্য অস্পষ্ট হলেও, প্রতিটি গল্পই সহানুভূতিশীল ও বীরত্বপূর্ণ এবং বেদনাগাঁথা। আর ভ্যালেনটাইন নামের ব্যক্তি রোমান্টিক ও বীর হিসেবে খ্যাত। ভ্যালেনটাইন ডে ইংল্যান্ড ও ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় দিন।

প্রিয়জনকে এই দিনে যেভাবে শুভেচ্ছা জানাতে পারেন:

  • হ্যাপি ‘ভ্যালেন্টাইন্স ডে’! তুমিই আমার পৃথিবীকে আরও রঙ্গিন, আরও উজ্জ্বল করে তোলার কারণ—প্রতিটি দিনকে এবং আসন্ন আগামীকে আরও ‘উষ্ণতা’য় ভরিয়ে দিতে আমার হাতে তোমার ওই ভরসার হাত সারাজীবন রেখো প্রিয়-জীবনকে প্রেমে ভরিয়ে তোলার জন্য আজকের দিনে তোমাকে আবারও ধন্যবাদ।
  • ভালোবাসার বিশেষ এই দিনে তোমাকে উষ্ণ আলিঙ্গন এবং অনেক অনেক আদর! এর মধ্যে দিয়ে মনে করিয়ে দিতে চাই তুমি আমার জীবনে কতটা বিশেষ। হ্যাপি ‘ভ্যালেন্টাইন্স ডে’।
  • ‘তোমার চোখে’ আমি বারে বারে নিজেকে হারিয়ে ফেলতে চাই! তোমাকে নিয়ে গড়ে উঠেছে আমার সত্যিকারের ভালোবাসার গল্প। আর এই ভালবাসার গল্পকেবল কথায় নয়, মুহূর্তে নিয়ে গড়ে তোলা এক আস্ত ডায়ের’ ২০২৫ সালের ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়!
  • ভালবাসার এই বিশেষ দিনে তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। বেগুনি আজকের এই বিশেষ দিনে আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য!
  • তোমার সাথে কাটানো প্রতিটি দিন ‘ভালোবাসার উদযাপন’। তুমি আমার জীবনে নিয়ে এসেছো ‘আনন্দ ধারা’। আমাদের এই ভালবাসা হাজার হাজার বছর এভাবেই থেকে যাক না বলা এক গল্পের মতই’ যার কোন শেষ নেই’।
  • তোমার ভালোবাসায় ধন্য আমি! পাশে থেকো প্রিয়। আরও অনেকটা পথ চলা বাকি। চাই শুধু তোমার ওই ভরসা-বিশ্বাসের দুটি হাত’।
  • এই ভালোবাসা দিবস সৌন্দর্যের সাক্ষী! প্রতিটি দিনই তোমাকে নতুন করে ভালবাসাতে চাই! তোমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাই।
  • ভালোবাসা দিবসে, চলো আমরা দুজন একে অপরের স্বপ্ন ভাগ করে নিয়ে এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। তোমার ভালবাসা আমার জীবনে সেই আগুনের স্ফুলিঙ্গ যা আমার আমার হৃদয়কে প্রজ্বলিত করে।
  • তোমার সাথে কাটানো প্রতিটি দিনই আমার কাছে স্পেশ্যাল। তাও আজকের এই দিনে আমার জীবনকে ভালোবাসা এবং সুখ-শান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য আমি ঋণী তোমার কাছে।
  • যে মানুষটি আমার পাশে দাঁড়িয়ে আছে, রোদে-বৃষ্টিতে, আলোয়-আঁধারে, আজ ভালবাসার এই দিনে তোমাকে আরও ভালোবাসতে চাই। শুভ ভালোবাসা দিবস, আমার ভালোবাসা!
  • তোমার সাথে ভালোবাসার পথ চলার সেই শুরু! হাতে হাত রেখে, হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিটি মুহূর্ত এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা, আমার ভালোবাসা!
  • প্রতিটি প্রেমের গল্পই সুন্দর, কিন্তু আমাদের গল্পটি আমার কাছে সবচেয়ে প্রিয়। ভালোবাসা দিবসের শুভেচ্ছা সেই মানুষটিকে যে আমাদের প্রতিটি গল্পের নতুন অধ্যায় ভালোবাসা, স্নেহ এবং যত্নে ভরিয়ে দিয়েছে।
  • ভালোবাসা আমার কাছে কেবল একটি শব্দ ছিল যতক্ষণ না তুমি এটাকে অর্থবহ করে তুলেছিলে। আজ তোমার ভালবাসা আমার কাছে সবচেয়ে বড় অনুভূতি।
  • তোমার ভালবাসা আমার জীবনের ‘বইয়ের’ সবচেয়ে সুন্দর অধ্যায়! ভালোবাসায় ভরা ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • যত দিন যাচ্ছে, আমি তোমাকে ভালোবাসার আরও কারণ খুঁজে পাচ্ছি। আমার প্রিয়তমা, আমার কাছে তুমিই ‘গোটা পৃথিবী’।
Tags: ভালোবাসার দিনভ্যালেন্টাইন্স ডে
Previous Post

শেখ হাসিনা ও তার সহযোগীরা শাস্তি এড়াতে পারবে না: প্রধান উপদেষ্টা

Next Post

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর দুই শো

Next Post
শিল্পকলায় দুই আগন্তুক ও করবী ফুলের শো এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর দুই শো

শিক্ষা প্রতিষ্ঠানের বহির্ভাগে লেখা ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ভবিষ্যত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT