চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্ত বজায় রাখতে কনের বোনকেও বিয়ে করল যুবক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 অপরাহ্ন 01, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিবাহের অনুষ্ঠানে বর ও কনের পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজস্থানে কনের শর্ত রক্ষা করতে একসঙ্গে দুই বোনকে বিয়ে করেছে হরিওম নামের এক যুবক।

আনন্দবাজার জানায়, ধুমধাম করে নয় বরং অল্প কয়েকজনের উপস্থিতিতেই এই বিয়ে হয়। বিয়েতে যাওয়ার আগে সবার মনে ছিল কিছু প্রশ্ন। একইসঙ্গে দুই বোনকে বিয়ে করার কারণ কী? দুই কনেই বা কী করে রাজি হলো বিয়ে করতে?

রাজস্থানের মোরজালা গ্রামের বাসিন্দা হরিওম জানান, তার পরিবার বিয়ের জন্য বেশ কিছু দিন ধরেই পাত্রীর খোঁজ করছিল। সিদ্দা গ্রামের বাসিন্দা বাবুলাল মীনার বড় মেয়ে কান্তার সঙ্গে তার বিয়ের কথাবার্তা শুরু হয়। পাত্রীকে দেখার জন্য কান্তার বাড়িতে যান হরিওম। কান্তাকে তার বেশ পছন্দও হয়। তবে বিয়ে করার আগেই কান্তা হরিওমের কাছে একটি শর্ত রাখেন।

কান্তা হরিওমকে বলেন, আমি আমার বোনকে ভীষণ ভালবাসি। ও মানসিক ভাবে ভারসাম্যহীন। ওকে ছাড়া আমি থাকতে পারি না। আমি এমন ছেলেকেই বিয়ে করতে রাজি হব, যে আমাদের দু’জনকেই বিয়ে করবে।

হরিওম দুই পরিবারকে কান্তার শর্তের বিষয় জানালে সকলেই অবাক হন। তবে হরিওম শেষমেশ রাজি হন বিয়ে করতে। পরিবারের সম্মতিতেই গত ৫ মে একসাথে দুই বোনকে বিয়ে করেন হরিওম। শ্বশুরবাড়িতে আসার পর দুই বৌকে দিয়ে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করানো হয়।

হরিওম এখন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কান্তা উর্দুতে বিএড করছেন। কান্তার ছোট বোন সুমন অষ্টম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন।

Tags: ভারত
Previous Post

মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

Next Post

ব্রডের ৫ উইকেট, প্রথমদিন শেষে চালক ইংল্যান্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, শুভেচ্ছা জানাচ্ছেন একজন খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রডের ৫ উইকেট, প্রথমদিন শেষে চালক ইংল্যান্ড

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কে সফররত কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সরকারি সফরে তুরস্কে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT