চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 06, মে 2023
in রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। শিশুদের জন্য সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে লক্ষ্যে স্বাধীনতার পর নানা উদ্যোগ গ্রহণ করে বঙ্গবন্ধু সরকার। শিশুদের সুরক্ষার কথা ভেবে ১৯৭৪ সালে প্রণীত হয় শিশু আইন। ১৯৭৫ সালে আইনটির বিধিমালা হয়। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে শিশু-কিশোরদের জানানো।

শনিবার বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে ২৩ বছর আন্দোলন সংগ্রাম করে গেছেন। দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। তার অসমাপ্ত আত্ম জীবনী শিশু কিশোরদের বেশি করে পড়াতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছেন বিশ্ব দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক অন্যদিকে শোষিত আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সুজিত রায় নন্দী শিশু কিশোরদের উদ্দেশ্য বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা এবং সাংস্কৃতিক চর্চা করতে হবে। বাঙালি জাতী বীরের জাতি, তারা কখনো মাথা নত করেনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম নয়ন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার সহ সভাপতি আলী হোসেন মজুমদার।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগসুজিত রায় নন্দী
Previous Post

টেকনাফে র‌্যাবের অভিযানে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ৬

Next Post

৪০তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

Next Post
রাজা তৃতীয় চার্লসের ৪০তম রাজা হিসেবে সিংহাসনে বসার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

ম্যাচে ব্যাটিং করছেন একজন ক্রিকেটার, পিচে খেলছেন অন্য একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথেশার দাপুটে বোলিং, ধোনিদের কাছে বিধ্বস্ত রোহিতের মুম্বাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT