মানুষ মানুষের জন্য, এই কথাটিকে সত্য করেছে বগুড়ার টিএমএসএস। সব ধর্মের মানুষের জন্য গড়ে তুলেছে ‘রিলিজিয়াস কমপ্লেক্স’। এই ভবনে রয়েছে প্রবীণ নিবাস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল এবং এতিমখানা ও মাদ্রাসা। পরম মমতায় প্রায় ১১শ’ মানুষ রিলিজিয়াস কমপ্লেক্সকে আপন ভেবে নিজেদের ঠিকানা করে নিয়েছে।








