চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 পূর্বাহ্ন 08, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বিনোদন
A A

উৎসবের নগরী বগুড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আসর ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে বসে এই বর্ণাঢ্য আয়োজন।

সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ‘ধনধান্যে পুষ্পে ভরা’ ও ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানের মাধ্যমে তৈরি হয় আবেগঘন পরিবেশ। শুরু থেকেই মঞ্চে ছিল প্রবীণ ও নবীন শিল্পীদের মিলনমেলা।

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এ সময় সংগীতশিল্পীদের অবদানের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। কিংবদন্তি শিল্পী কনকচাঁপা-কে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তুমুল করতালির মধ্য দিয়ে তাকে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন আয়োজক ও অতিথিরা। পাশাপাশি বিশেষ সম্মাননা পান লোকসংগীতের জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

এছাড়া মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন লিজা (খুব প্রিয় আমার), ইউটিউব থেকে কমপক্ষে একলক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত আধুনিক গানে এঞ্জেল নূর (যদি আবার), আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকার বাপ্পা মজুমদার (অবশেষে), আধুনিক গানের শ্রেষ্ঠ গীতিকার তারেক আনন্দ (প্রেমবতী ), এবং শাহনাজ কাজী ( মা), শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি), শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী বিউটি ( চার চাঁদে দিচ্ছে ঝলক), ইউটিউবে ১ লক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রপ্ত লোকসংগীত লটারির মাধ্যমে বিজয়ী শরিফ উদ্দিন দেওয়ান সাগর (মা লো মা), শ্রেষ্ঠ ছায়াছবির গান আতিয়া আনিসা (ছোট্ট সোনা), ইউটিউবে কমপক্ষে একলক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত ছায়াছবির গান লটারির মাধ্যমে বিজয়ী দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল), ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (ছোট্ট সোনা), ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকার রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা তানভীর তারেক (পাখি আমার নীড়ের পাখি), শ্রেষ্ঠ নজরুল সংগীত শিল্পী শহিদ কবির পলাশ (সৃজন ছন্দে), শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত শিল্পী নাশিদ কামাল (সব সখিয়া চলো), শ্রেষ্ঠ নবাগত শিল্পী সভ্যতা (অধিকার) এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি হিসেবে সম্মাননা পেয়েছে বেঙ্গল মিউজিক।

পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর পরিবেশনা। মঞ্চ মাতান কিংবদন্তী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও কোনাল, ঝিলিক, ইমরান মাহমুদুল, লিজা, লুইপা, সালমা, শফিক তুহীনসহ জনপ্রিয় শিল্পীরা পরিবেশনায় অংশ নেন। বিশেষ পারফরম্যান্সে অংশ নেন অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ।

উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান। পুরো আয়োজনের প্রকল্প পরিচালক ছিলেন নির্মাতা রাজু আলীম।

বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই মহাযজ্ঞে আরো উপস্থিত আছেন টিএমএসএস এর প্রধান উপদেষ্টা ডাক্তার মওদুদ হোসেন পাবেল, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সানাউল আরেফিন, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদার বাবু, প্রখ্যাত টিভি উপস্থাপক জিল্লুর রহমান, গুণী অভিনেত্রী আফসানা মিমি, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ বগুড়ার স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০০৪ সালে যাত্রা শুরু করা এই আয়োজন এবার ২০ বছরে পা রেখে নতুন উচ্চতায় পৌঁছেছে। আয়োজকদের মতে, ঢাকার বাইরে বগুড়ায় এমন বৃহৎ আয়োজন দেশের সংগীতকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সব মিলিয়ে, দুই দশকের ঐতিহ্য ধারণ করে বগুড়ার মাটিতে অনুষ্ঠিত এই আয়োজন হয়ে উঠেছে এক বর্ণাঢ্য, তারকাখচিত এবং স্মরণীয় সংগীত উৎসব।

 

ছবি: নাহিয়ান ইমন

Tags: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'অপু বিশ্বাসআদর আজাদইমরান মাহমুদুলএশিয়াকোনালঝিলিকটিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫লিজালিড বিনোদনলুইপাসংগীতসালমাসিনেমা
Previous Post

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

Next Post

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিতে ট্রাম্পের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT