চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

নেপথ্যে কারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 14, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার বিমানবন্দর এলাকায় একটি পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পেট্রোল পাম্পটি প্রধানমন্ত্রীর আত্মীয়দের মালিকাধীন জানার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের পরিকল্পনা, টাকার উৎস, কীভাবে অর্থ পরিবহন করা হচ্ছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখছে ডিবি।

আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আগামীকাল সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানানো হবে।

ডিবির একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, বিপুল পরিমাণ নগদ অর্থের অবস্থান ও চলাচল সম্পর্কে ছিনতাইকারীরা আগে থেকেই অবগত ছিল কি না, সেটিও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে পাম্পের কর্মকর্তা-কর্মচারী, টাকা পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা বাইরে থেকে তথ্য সরবরাহকারীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী এবং অর্থের গন্তব্য সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত রোববার সকালে রাজধানীর উত্তরার বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে প্রকাশ্যে অস্ত্রের মুখে ডিএল পেট্রল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। সে সময় পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

পরে আহত আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে পরদিন সোমবার বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে মামলা করেন।

Tags: উত্তরাগ্রেপ্তার ৫টাকা ছিনতাইডিবিপেট্রোল পাম্প
Previous Post

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'গ্রিন নেক্সাস সবুজ সংযোগ' কর্মসূচির উদ্বোধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী 'গ্রিন নেক্সাস সবুজ সংযোগ' কর্মসূচি শুরু

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT