চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের জন্য ব্যারিকেড কর্মসূচি ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
তিতুমীর কলেজের গেটের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের এক দফা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য মহাখালী রেলপথ, আমতলী ও গুলশান-১ সার্কেলে ব্যারিকেড কর্মসূচি ঘোষণা করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে কলেজের সামনে আন্দোলন ও আমরণ অনশন থেকে এ ঘোষণা দেয় শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের প্রতিনিধিরা।

৭ দফা দাবিতে দিনভর আন্দোলন ও আমরণ অনশনের পর বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাতে এক দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ৯টায় শিক্ষার্থী ও তিতুমীর কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। পরে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসা যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, এটি একটি প্রক্রিয়াধীন বিষয়, এখনই বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া সম্ভব নয়।

দীর্ঘসময় বাগবিতণ্ডার একপর্যায়ে যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, তোমাদের দাবি যে অযৌক্তিক, সেটা তো কেউ বলছেন না। কিন্তু এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। তোমরা ২৮ বছর ধরে আন্দোলন করছো। এটা তোমরা আদায় করেই ঘরে ফিরবা, সেটাও আমরা জানি। কিন্তু এখনই বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়াটা তো সম্ভব নয়। পরবর্তীতে যত জায়গায় এটা নিয়ে কাজ হবে, আমি সেখানে সর্বোচ্চ চেষ্টা করবো। তোমরা আজকে রাতে ফিরে যাও।’

এর আগে, বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী।

Tags: বিশ্ববিদ্যালয়
Previous Post

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

Next Post

ইজতেমা উপলক্ষে মার্কিন দূতাবাসের নির্দেশনা  

Next Post
বাংলাদেশে মার্কিন দূতাবাসের ইজতেমা সম্পর্কিত নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজতেমা উপলক্ষে মার্কিন দূতাবাসের নির্দেশনা  

নদীতে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে সবার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT