চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে দেয়ার কথা খেলোয়াড়দের মনে রাখতে বললেন টিটু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচ প্রেস কনফারেন্সে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চ্যালেঞ্জের কিছু নেই। আমরা এ দেশের নাগরিক, সে হিসেবে আমাদের দেশকে কিছু দেয়া দরকার। আমরা রোহিঙ্গা না। দেশ আমাদের থাকতে দিয়েছে। দেশকে আমাদের কিছু দিতে হবে। এটা খেলোয়াড়দের মনে রাখলেই হবে।’

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ফুটবলারদের প্রতি এ কথাগুলোই বলেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে টিম টাইগ্রেস নামবে বলে জানালেন।

জাতীয় দলের সাবেক ফুটবলার টিটু অবসরের পর কোচিংয়ে ক্যারিয়ার গড়েছেন। ক্লাব ও জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ছেলেদের জাতীয় দলের কোচ ছিলেন। বর্তমানে মেয়েদের ফুটবলের হেড কোচ। এবার বয়সভিত্তিক দলের দায়িত্ব কাঁধে নিয়েছেন।

ফুটবলাররা মাঠে খেললেও কোচ খেলার মোড় পরিবর্তনে ভূমিকা রাখেন। অভিজ্ঞতার বিচারে অংশগ্রহণকারী দলের কোচদের চেয়ে তিনি কিছুটা এগিয়ে আছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ অন্য দলগুলোর চেয়ে এগিয়ে থাকবে কিনা প্রসঙ্গে টিটু বললেন, ‘হ্যাঁ, এটা ঠিক। খেলোয়াড় পরিবর্তন, ম্যাচের অবস্থা বুঝে কৌশল নির্ধারণে কোচের ভূমিকা থাকে। হয়তো আমার অভিজ্ঞতা এখানে কাজে লাগতে পারে। তবে কাজটা মূলত ফুটবলারদের। তাদের খেলার উপরই নির্ভর করে কোচ সফল হবে কিনা।’

আসরের প্রথমদিনে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হতে চলা খেলাটি নিয়ে বাঘিনীদের অধিনায়ক আফিদা খন্দকারের ভাষ্য, ‘প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে জিতে আমরা ফাইনালের পথে থাকতে চাই।’

লাল-সবুজের দলের মেয়ে ফুটবলাররা সাধারণত বাফুফে ভবনে অবস্থান করেই ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলেন। বাফুফে ফুটবলারদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে নিজস্ব ভবনে রাখে। তবে এবার সাফে অংশ নিতে আসা দলগুলোর সঙ্গে স্বাগতিক দলের খেলোয়াড়রা হোটেলে থাকছেন।

বাফুফে ভবনের পরিবর্তে হোটেলে থাকা নিয়ে আফিদা বললেন, ‘আমরা এখানেও ভালো রয়েছি। সব দল একসঙ্গে রয়েছি। গতকাল সুইমিংপুলে আড্ডা দিয়েছি।’

Tags: আফিদাটিটুবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

টাকা-স্বর্ণের লোভেই প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা, গ্রেপ্তার ৩

Next Post

‘ফেরেশতে’ নিয়ে তেহরানে জয়া

Next Post
তেহরানে ‘ফেরেশতে’ নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফেরেশতে’ নিয়ে তেহরানে জয়া

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT