চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারদের স্বপ্নভঙ্গের রাতে টিটের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
প্রেস কনফারেন্সে টিটের মুখোমুখি একজন পুরুষ বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে শেষ আটে ক্রোয়েশিয়ার কাছে হার। হেক্সা শিরোপা জয়ের মিশনে কাতারে আসা হটফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে প্রত্যাশার অনেক পেছনেই। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সেলেসাওদের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিটে।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হারের দুই ঘণ্টা পার হওয়ার আগেই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন টিটে। ৬১ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমার অধ্যায় শেষ। দেড়বছর আগেই এমনটি বলে রেখেছিলাম। আমরা নাটক করতে পারি না। আরও সেরা কোচ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। আমার পর্ব শেষ।’

শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল ব্রাজিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুর দিকে নেইমার গোল করে এগিয়ে নেয়ার পর ক্রোয়েটদের সমতায় ফেরান ব্রুনো পেতকোভিচ। ১২০ মিনিট শেষ হয় ১-১ গোলে। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে নির্ধারণ হয় সেলেসাওদের হারের ভাগ্য।

টিটের অধীনে ২০১৯’র কোপা আমেরিকা শিরোপা জিতেছিল নেইমার-আলভেজদের ব্রাজিল। ২০২১’র আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়। দুঙ্গা কোচিং ছাড়লে ২০১৪ সালে স্থলাভিষিক্ত হন টিটে। তার অধীনে ব্রাজিল খেলেছে ৮১ ম্যাচ। জিতেছে ৬০টি। ১৫ ম্যাচ ড্র, আর হার মাত্র ৬ ম্যাচে।

Tags: কাতার বিশ্বকাপ-2022টিটেনেইমারপদত্যাগফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াফিফা বিশ্বকাপ ব্রাজিলসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

রোমাঞ্চে ভরপুর জয়ে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

Next Post

ম্যারাডোনাকে ছাড়ানোর আসরেই বাতিস্তুতার পাশে মেসি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনাকে ছাড়ানোর আসরেই বাতিস্তুতার পাশে মেসি

ব্রাজিলের খেলোয়াড়রা হেরে যাওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে হেরে বিদায় ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT