চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরা-টঙ্গী সেতু এলাকায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, গ্যাস সরবরাহ বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকার উত্তরা–টঙ্গী সেতু সংলগ্ন এলাকায় গ্যাস পাইপলাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিরাপত্তার স্বার্থে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল গ্যাস লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে তিতাস। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও গত ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে একটি ভাল্‌ভ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে এবং স্বল্পচাপের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

Tags: তিতাস গ্যাস
Previous Post

নির্বাচনে ‘ভুয়া তথ্য’ মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

Next Post

‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান’, ইরানিদের উদ্দেশে ট্রাম্প

Next Post

'সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান', ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT