চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর রোডে ফেটে যাওয়া একটি ভালভ পরিবর্তন করে নতুন ভালভ বসানোর পর ওই এলাকার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তবে গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ধীরে ধীরে লাইনে চাপ বাড়লে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রয়োজনীয় মেরামত কাজ শেষে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।

এর আগে সকালে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে ছিদ্র তৈরি হয়। মেরামতের জন্য একাধিক ভালভ বন্ধ রাখতে হওয়ায় বিতরণ লাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় মারাত্মক স্বল্পচাপ দেখা দেয়।

তিতাস সূত্র জানায়, ভালভের মাধ্যমে পাইপলাইনে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। প্রয়োজনে চাপ বাড়ানো বা কমানোর জন্য বিতরণ লাইনের বিভিন্ন নির্দিষ্ট স্থানে এসব ভালভ স্থাপন করা থাকে।

এদিকে রাজধানীতে টানা দুই সপ্তাহ ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট চলছে। এর মধ্যে গত ৪ জানুয়ারি আমিনবাজার এলাকায় পাইপলাইনে ছিদ্র হওয়ার পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছেন বাসিন্দারা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর মধ্যেই মিরপুর রোডে নতুন দুর্ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, আমিনবাজারে তুরাগ নদীর তলদেশে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাইপলাইনের ছিদ্র মেরামত করা হলেও ভেতরে জমে থাকা পানি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়নি। এ কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এর মধ্যে নতুন দুর্ঘটনায় সরবরাহ আরও কমে যায়।

রাজধানীতে রান্নার জ্বালানির প্রধান দুটি উৎস হলো তিতাসের সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস এবং বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রি করা এলপিজি সিলিন্ডার। বর্তমানে দুই ক্ষেত্রেই সংকট চলছে। আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে এলপিজির সরবরাহ হ্রাস পায়। অনেক জায়গায় দোকানে দোকানে ঘুরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া গেলেও ১২ কেজির একটি সিলিন্ডার, যার সরকারি দাম ১ হাজার ৩০৬ টাকা, সেটি দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে।

একই সঙ্গে প্রাকৃতিক গ্যাস ও এলপিজির সংকটে অনেক এলাকায় মানুষ রান্না করতে পারছেন না। যাঁরা সামর্থ্যবান, তাঁরা বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা বা রাইসকুকার ব্যবহার করছেন। কেউ কেউ ভাত রান্না করে তরকারি রেস্তোরাঁ থেকে কিনে আনছেন। তবে স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাঁদের পক্ষে ব্যয়বহুল বিকল্প জ্বালানি বা যন্ত্রপাতি কেনা কঠিন হয়ে পড়েছে।

Tags: এলপিজিগ্যাস সরবরাহতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসতিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
Previous Post

বিপিএল: চোটে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

Next Post

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Next Post
ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT