চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবি ছন্দমের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলকাতায় শিল্পী সম্মাননায় তীর্থ সাহা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
3:51 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রবি ছন্দম-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশি–কানাডিয়ান প্রবাসী শিল্পী তীর্থ সাহাকে ‘শিল্পী সম্মাননা’ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন কলকাতার প্রখ্যাত শিল্পী শ্রী অলক রায় চৌধুরী। তাঁর হাত থেকেই সম্মাননার স্মারক গ্রহণ করেন তীর্থ সাহা।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিপুল সংখ্যক শিল্পী, কলাকুশলী ও দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীর্থ সাহার পাশাপাশি কলকাতার আরেক বিশিষ্ট শিল্পী জয়দীপ চক্রবর্তীকেও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তীর্থ সাহা মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বসবাসরত সুপরিচিত রবীন্দ্রসংগীত শিল্পী তীর্থ সাহা চার বছর বয়সে মায়ের কাছে সংগীতের তালিম নেওয়া শুরু করেন। পরবর্তীতে সংগীত ভবন থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ব (এনথোপোলজি) বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। রবীন্দ্রসংগীত চর্চার পাশাপাশি অভিনয়েও তিনি সমানভাবে দক্ষ। ‘তীর্থ মিউজিক চ্যানেল’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তাঁর পরিবেশিত একাধিক রবীন্দ্রসংগীত প্রকাশিত হয়েছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তীর্থ সাহা গণমাধ্যমকে জানান, এই সম্মান শুধু আমার একার নয়, এটি কানাডায় বসবাসরত সকল বাংলাদেশি এবং সমগ্র বাংলাদেশের জন্য গৌরবের। আমাকে এই সম্মাননা প্রদানের জন্য রবি ছন্দম ও আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

শিল্পীর সফরসঙ্গী খায়ের খোন্দকার রুবেল বলেন, তীর্থ সাহার এই সম্মাননায় আমরা সকল বাংলাদেশিই সম্মানিত। প্রবাসে তাঁর সংগীতচর্চা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এটাই আমার বিশ্বাস।

উল্লেখ্য, শিল্পী তীর্থ সাহা বাংলাদেশের প্রথিতযশা ও একুশে পদকপ্রাপ্ত কবি মহাদেব সাহার জ্যেষ্ঠ পুত্র।

Previous Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত

Next Post

ব্যবসা ও পর্যটন ভিসা ক্যাটাগরিতে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের

Next Post

ব্যবসা ও পর্যটন ভিসা ক্যাটাগরিতে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ফর্টিফাইড আটা ব্যবহারে নতুন সম্ভাবনা, টেকনোসার্ভ আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT