চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা ডাকছি, ফিরে আসো ভাই’

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি যুবকের ছবি, সাধারণ অভ্যন্তরীণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ৭ নভেম্বর অভিনেতা তিনু করিম ফেসবুকে নিজের একাধিক স্থিরচিত্র প্রকাশ করে পোস্টে লাকি আখন্দের জনপ্রিয় গানের কথা লিখেন,“আমায় ডেকো না, ফেরানো যাবে না”! সেই অভিনেতা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে!

সহ-অভিনেতার শেষ পোস্টের কথা উল্লেখ করে জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, “তুমি না চাইলেও আমরা ডাকছি, ফিরে আসো ভাই!”

তিনু কবিরের এই সংকট মুহূর্তে শুধু রওনক হাসান নয়, তার সুস্থতা কামনায় পোস্ট করছেন নাটকের আরো অনেক পরিচিত মুখ।

অভিনয়শিল্পী সংঘ তার সুস্থতা কামনায় লিখেছে, সংঘের সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী তিনু করমি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থারও আরো অবনতি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানিয়েছেন, তিনু করিমের কোনো উন্নতি নেই, বরং আরও অবনতি হয়েছে। আল্লাহর কাছে তাঁকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। পরে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মাঝখানে কিছু উন্নতি হলেও এরপর শরীর খারাপ হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।

অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তিনু করিমের জন্য দোয়া চেয়ে তার সহধর্মিনী বলেন,সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।

Tags: তিনু করিমনাটকলাইফ সাপোর্টলিড বিনোদনসিনেমা
Previous Post

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল নিয়ে করা রিটে হাইকোর্টের বিভক্ত রায়

Next Post

খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুত কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

Next Post
খালেদা জিয়া বিদেশে নেওয়ার জন্য প্রস্তুত কাতারের এয়ার অ্যাম্বুলেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুত কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার মুক্তির জন্য সাংবাদিক ও নেতাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'সবকিছু ঠিক থাকলে শীঘ্রই খালেদা জিয়াকে নেওয়া হবে যুক্তরাজ্যে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT