চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ: কোন আম কবে আসবে বাজারে

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
5:00 অপরাহ্ন 12, মে 2024
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
আম গাছের ঝুলন্ত ফল, মৌসুমের আমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী বুধবার ১৫ মে থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হচ্ছে বলে জানা গেছে। মূলত, গুটি আম আগে পাকায় পাড়ার সময় এগিয়ে আনা হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্ব জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত পর্যবেক্ষণ সংক্রান্ত সভায় বাজারজাতকরণের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

১৫ মে বুধবার থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এছাড়া গোপালভোগ ২৫ মে, লক্ষণভোগ বা লখনা ও রানি পছন্দ ২৫ থেকে ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ৩০ মে, ১০ জুন থেকে ল্যাংড়া আম বাজারজাত শুরু হবে।

তবে ২০ জুন থেকে ফজলি, ১৫ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা এবং বারি আম ৫ জুলাই, আর ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট ইলামতি আম বাজারজাত শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি কাটিমন ও বারি আম-১১ সারা বছরই বাজারজাত করা যাবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করা হয়। এবারও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে যদি কোনও মালিকের আম পেকে যায়, তাহলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আম নামিয়ে বাজারজাত করতে পারবেন।

Tags: আমরাজশাহীরাজশাহীর আম
Previous Post

যানজট নিরসনের পাশাপাশি যাত্রী ভোগান্তি কমাতে প্রশাসনের ‘কড়া উদ্যোগ’

Next Post

ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান 

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের উপ-প্রধানমন্ত্রী মেনকা গান্ধী সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান 

নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের আটক করে তদন্ত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির লোভ দেখিয়ে ভারতে নিয়ে কিডনি বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT