চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতায় অবদানের জন্য মাইনুল ইসলামকে টাইম টেলিভিশনের বিশেষ সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: প্রবাসে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে টাইম টেলিভিশন।

ছবি: প্রবাসে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে টাইম টেলিভিশন।

প্রবাসে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে টাইম টেলিভিশন। টাইম টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান হাকিম জেফরিসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাইম টেলিভিশনের পক্ষ থেকে আবু তাহের সাংবাদিক মাইনুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন।

মাইনুল ইসলাম ২০০৯ সালে একুশে টেলিভিশনে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। ২০১৫ সালে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালে জিটিভি-তে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন এবং ২০২৩ সালে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে মাইনুল ইসলাম চ্যানেল আই-এর স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস ডেবেলপমেন্ট কো-অরডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ইন্টারন্যাশনাল রিলেশন্স রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত দ্যা বাংলা আওয়ার-এর প্রকাশক ও সম্পাদক মাইনুল ইসলাম। পাশাপাশি তিনি বিএইচটিভি-এর সিইও ও হেড অফ নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের সাংবাদিকতা অঙ্গনের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এবং টেকনোলোজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর সদস্য। টিএমজিবি প্রযুক্তি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও প্রযুক্তিভিত্তিক সাংবাদিকতার বিকাশে কাজ করে।

জিটিভি-এর অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি রিপোর্টিং টিমের কাজ মনিটরিং ও মূল্যায়নের পাশাপাশি ইন্টার্ন রিপোর্টারদের কাজ পর্যবেক্ষণ করে চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে মতামত ও সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করেন।

২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বিজেম-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নিজস্ব কারিকুলাম ব্যবহার করে সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছেন। তার প্রশিক্ষণ নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও সাংবাদিক হিসেবে মাইনুল ইসলামের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি একাধিকবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) কাভার করেছেন। ২০১৯, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের জাতিসংঘ কার্যক্রমে নিউইয়র্ক থেকে সরাসরি সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন করেছেন। এছাড়া বিশ্বব্যাংক, বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈশ্বিক ইস্যু কাভার করেছেন।

২০২৬ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ-এ মিডিয়া অ্যাক্রিডিটেশন সংক্রান্ত কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজের স্বীকৃতি হিসেবে মাইনুল ইসলাম একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০১৪ সালে একুশে টেলিভিশনের বেস্ট রিপোর্টিং এওয়ার্ড, ২০১৯ সালে জিটিভি এওয়ার্ড, ২০২৫ সালে ভিটিইউএস এওয়ার্ড, এবং ২০২৬ সালে চ্যানেল আই এওয়ার্ড অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিকতায় অবদানের জন্য ফোবানা ৪০তম কনভেনশন-এও তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় এবার টাইম টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসে সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন মাইনুল ইসলাম।

সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম বলেন, প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরা এবং প্রবাস ও বাংলাদেশের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরি করাও একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালনে তিনি ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: টাইম টেলিভিশনবিশেষ সম্মাননামাইনুল ইসলাম
Previous Post

সাগরে ফের নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post

বইয়ের মান দেখতে রাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

বইয়ের মান দেখতে রাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

ছবি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (সংগৃহীত)।

অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT