চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না: মির্জা ফখরুল

রাহুল রায় by রাহুল রায়
6:12 অপরাহ্ন 12, নভেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুলের বক্তৃতা, বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে, অথচ আওয়ামী লীগই এই সংবিধানকে ধ্বংস করেছে। চতুর্দিকে দুর্নীতি, গণতন্ত্রকে ধ্বংস করে তারা বলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবে! অগ্নি সন্ত্রাসের হোতা এই আওয়ামী লীগ।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার মানুষের দাবি,  এবার এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর অন্যায়-অত্যাচার মেনে নেয়া হবে না।

সমাবেশে বিএনপির নেতা আমির খসরু বলেন, আওয়ামী লীগ এখন সমাবেশ করে প্রমাণ করতে চাচ্ছে তাদের সঙ্গে জনগণ আছে, কিন্তু লাভ নেই। আমাদের কাছে বন্দুক নেই রাইফেল নেই, আছে বাংলাদেশের জনগণ। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথে থাকবে।

দলটির নেতা মির্জা আব্বাস বলেন, কয়েক হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। চুরির টাকা ফেরত আনেন, সিন্দবাদের বুড়ার মতো সরকার মানুষের ঘাড়ে উঠে বসেছে, কিন্তু লাভ নেই সরকারের পতন হবেই। লড়াই করবো যুদ্ধ করবো এই হোক আমাদের শপথ।জনসমাগমের মধ্যে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কয়েকজন নেতার মৃত্যুর প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ আরো কিছু দাবিতে এই বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনই বিএনপি নেতাদের মূল দাবি।

আগামী শনিবার সিলেটে পরবর্তী সমাবেশ করবে বিএনপি।

 

Tags: তত্ত্বাবধায়ক সরকারবিএনপিসংবিধান অনুযায়ী নির্বাচন
Previous Post

মুক্তির প্রথম দিনেই দাপট দেখালো সামান্থার ছবি

Next Post

আমাদের দেশে ডেঙ্গু নতুন কোন রোগ নয়: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের দেশে ডেঙ্গু নতুন কোন রোগ নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়করা বিশ্বকাপ ট্রফির সামনে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ দেবেন বাবর, অভিজ্ঞতায় আস্থা বাটলারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT