যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীর একশ’ উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাময়িকীর ‘লিডারস’ ক্যাটাগারিতে জায়গা করে নিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। টাইম সাময়িকী বলছে, বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করতে ২৬ বছর বয়সের বেশি সময় নেননি নাহিদ ইসলাম।








