চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটক প্রতিষ্ঠাতার সম্পদ ৬ বছরে বেড়েছে ১০ গুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 03, নভেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
টিকটক প্রতিষ্ঠাতার সম্পদ ৬ বছরে ১০ গুণ বৃদ্ধি পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। যা তাকে ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’-এর প্রথম স্থানে নিয়ে এসেছে।

ঝাং ইমিং-এর বাবা-মা সরকারি চাকরিজীবী। তারা আগেই হয়তো বুঝেছিলেন ছেলে বড় হয়ে বিশাল কিছু করবেন। নয়তো তার নাম ‘ঝাং ইমিং’ রাখতে যাবেন কেন? চীনে ‘ঝাং ইমিং’ অর্থ প্রথম প্রচেষ্টায় সবাইকে অবাক করে দেওয়া।

চীনের সেরা ধনী হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়ার মতো কাজই করেছেন ঝাং। বর্তমানে তার সম্পদের মূল্য চার হাজার ৫৬০ কোটি ডলার। তবে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স থেকে পদত্যাগ করলেও এখনো কোম্পানিটিতে ২০ শতাংশ মালিকানা আছে তার।

গত বছর বাইটড্যান্সের আয় ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার কোটি ডলার। ফলে বাইটড্যান্সের পাশাপাশি তার সম্পদও বেড়েছে। ২০১৮ সালেও তার সম্পদের পরিমাণ ছিল ৬০০ কোটি ডলার। সে হিসাবে ছয় বছরে তার সম্পদ বেড়েছে ১০ গুণ।

সারা বিশ্বে টিকটক জনপ্রিয় হলেও প্রতিষ্ঠাতা ঝাং ইমিংয়ের নাম খুব বেশি মানুষ জানে না। মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক বা জেফ বেজসের মতো তিনি পরিচিত মুখ নন। আড়ালে থাকতে পছন্দ করেন বলে চীনের বাইরে খুব একটা পরিচিতি নেই তার।

ঝাংয়ের পছন্দের তালিকায় রয়েছে চ্যালেঞ্জ নেয়া। ২০০৫ সালে ঝাং স্নাতক পাস করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। তবে তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন মাইক্রোইলেকট্রনিকসে।

তিয়ানজিনের নানকাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই খণ্ডকালীন কাজ শুরু করেন। ওয়েবসাইট তৈরি করে ও শিক্ষার্থীদের কম্পিউটারের সমস্যা ঠিক করে আয় করতেন তিনি। এছাড়া এয়ারফেয়ার টিকিটের জন্য সার্চ ইঞ্জিন ও মাইক্রোব্লগিং প্ল্যাটফরম তৈরি করেছিলেন ঝাং। পড়াশোনা শেষে যোগ দেন মাইক্রোসফটে। সেখানে কাজ করেন ছয় মাস। তবে মাইক্রোসফটে তেমন কিছু করার ছিল না।

তিনি বলেন, মাইক্রোসফটে চাকরির সময় অর্ধেক দিন কাজ করতাম আর বাকি সময় বই পড়ে কাটাতাম। খুব বেশি চ্যালেঞ্জিং কাজ থাকত না বলে বেশির ভাগ সময়ই অলস বসে থাকতাম।

মাইক্রোসফটের চাকরি ছাড়ার পর ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাইটড্যান্স। কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল চার রুমের একটি অ্যাপার্টমেন্টে। এর চার বছর পর বাইটড্যান্সের অধীন চালু হয় টিকটক। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও টিকটকের জনপ্রিয়তা তুমুলভাবে বাড়ে কোভিড মহামারির সময়।

কয়েক বছর ধরেই চীন সরকার দেশটির প্রযুক্তি খাতের ওপর কড়া নজরদারি করছে। সে দেশের প্রযুক্তি খাতের শত কোটিপতিরাও সরকারি চাপের মুখে পড়েছেন। এরই জের ধরে ২০২১ সালে বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঝাংও পদত্যাগ করেন।

তবে পদত্যাগের আসল কারণ কখনো সামনে আনেননি। বিদায়কালে কর্মীদের উদ্দেশে বলেন, আমি খুব বেশি সামাজিক নই। একা একা যেসব কাজ করা যায়, সেগুলো করতেই পছন্দ করি। যেমন- অনলাইনে থাকা, পড়া, গান শোনা এবং ভবিষ্যতে কোন কাজগুলো করা সম্ভব হতে পারে, তা নিয়ে চিন্তা করা। সত্যিটা হলো, আদর্শ ম্যানেজার হওয়ার জন্য যেসব গুণের প্রয়োজন, সেগুলোর সবটি আমার মধ্যে নেই। আমার আসলে কোম্পানির এমন কোনো পদে থাকা উচিত, যেখানে সরাসরি ম্যানেজমেন্টের কাজ নেই।’ দায়িত্ব ছাড়ার পর দেশও ছাড়েন তিনি।

Tags: টিকটক
Previous Post

সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

Next Post

প্যাটেলের ১১ উইকেটে ভারতকে হোয়াইটওয়াশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যাটেলের ১১ উইকেটে ভারতকে হোয়াইটওয়াশ

নিউজিল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ বছরে প্রথমবার কিউইরা হোয়াইটওয়াশ করল ভারতকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT