চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির প্রাচীরে ঘুমন্ত বাঘ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ঘুমন্ত বাঘের ছবি, বাড়ির প্রাচীরের উপর শুয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশে একটি বাসভবনের প্রাচীরে আরাম করে ঘুমিয়ে ছিলো একটি বাঘ। আর এই দৃশ্য দেখার জন্য ওই স্থানে ভিড় করেন হাজার হাজার মানুষ। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় বাঘের সেই দুর্লভ ছবি।

বিবিসি জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটের বাসিন্দা দুধ ব্যবসায়ী জসবিন্দর সিংয়ের বাড়ির প্রাচীরে রাত কাটিয়েছে একটি বাঘ। রাত সাড়ে ১২ বা ১টার দিকে হঠাৎ একটি আওয়াজে ঘুম ভাঙে জসবিন্দরের। তিনি দেখেন, প্রাচীরে বড়সড় কিছু একটা বসে আছে। ঘরের বাইরে বেরিয়ে তিনি একটি বাঘ দেখতে পান। জসবিন্দরের গ্রাম থেকে আনুমানিক ১২ কিলোমিটার দূরে একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে।

প্রাচীরের উপর ঘুমন্ত বাঘের ছবি, অন্ধকারে আলো পড়ে থাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জসবিন্দরের ভাইয়ের ছেলে সুখদীপ জানান, বন দপ্তরে ফোন করলে কর্মকর্তারা জানিয়ে দেন ভোরের আগে আসা সম্ভব নয়। এরপর বাড়ির সামনে আগুন জ্বালানো হয়। লাঠি হাতে আমরা ঠিক করি রাত জেগে সবাই পাহারা দেব এই বাঘকে। পালাতে দিলে আবার অন্য কোন দিন হানা দিতে পারে এটি। কী করব বুঝতে পারছিলাম না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল কখন ভোর হবে। আগে কোন রাতকেই এমন দীর্ঘ মনে হয়নি। তবে মানুষ কিন্তু বাঘকে ঘুমোতে দেখে মজাই পেয়েছে, কেই বা চিড়িয়াখানা ছাড়া এইভাবে বাঘকে শান্ত হয়ে ঘুমোতে দেখেছে বলেন?

ঘরোয়া পরিবেশে বাঘের মতো দেখাচ্ছে টাইগার, দর্শকরা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মূলত সেই অতিথিকে বাঘটি দেখতে আশপাশের গ্রাম থেকে জড়ো হয় কয়েক হাজার মানুষ। পরে বন দপ্তরের কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। তারা জানান, যেহেতু বাঘটি লোকালয়ে ছিল, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত নিয়ম মেনে তাকে ট্র্যাঙ্কুইলাইজারের সাহায্যে ঘুম পাড়িয়ে সরিয়ে ফেলা হয়েছে। আপাতত তার চিকিৎসা চলবে এবং পরে তাকে সংরক্ষিত এলাকায় ফিরিয়ে দেওয়া হবে।

প্রদর্শনীতে ঘুমন্ত বাঘের ছবি, দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

Tags: বাঘভারত
Previous Post

রণবীর কাপুরের বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ

Next Post

ফুটবল এবং জীবনকে একই দর্শনে দেখেন গার্দিওলা

Next Post
গার্দিওলা ফুটবল ও জীবন দর্শন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল এবং জীবনকে একই দর্শনে দেখেন গার্দিওলা

চট্টগ্রাম-৩ নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে চট্টগ্রাম-৩ সন্দ্বীপের ভোটের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT