চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে ‘টাইগার রবি’কে মারধরের অভিযোগ, নেয়া হল হাসপাতালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
জনপ্রিয় নেতা ও কর্মীরা আহত ব্যক্তির চিকিৎসা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে উত্তর প্রদেশ পুলিশ হাসপাতালে পাঠিয়েছে, দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে এমনই। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথমদিনের ঘটনা।

ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, গ্রিনপার্কে কিছু দর্শক ‘টাইগার রবি’র তলপেটে আঘাত করে। কিছু প্রতিবেদনে তার পাঁজরের হাড়ে আঘাত করার কথাও এসেছে।

‘টাইগার রবি’ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তারা আমাকে পেছন থেকে আঘাত করে এবং তলপেটে আঘাত লাগে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।’

‘সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্তা করছিল। যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়, আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’

স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করেছেন। অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে ‘সি’ ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন। বিষয়টি এমন মনে হচ্ছিল যে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।’

Tags: কানপুরটাইগার রবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

কানপুরে বাড়ল বৃষ্টির বেগ, বাকি খেলা নিয়ে শঙ্কা

Next Post

৩৫ ওভারেই শেষ হল প্রথমদিনের খেলা

Next Post
বাংলাদেশ-ভারত টেস্টের ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যানের শট, ফিল্ডার ও উইকেটকিপার. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ ওভারেই শেষ হল প্রথমদিনের খেলা

শাকিব-বীরের শুভেচ্ছা জানানো ছবি, শিশু ও যুবকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্রামের জন্মদিন, শাকিব-বীর কে কীভাবে শুভেচ্ছা জানালো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT