চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনের ব্যানারে শ্রীলঙ্কা মাতাচ্ছেন টাইগার মিলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 অপরাহ্ন 31, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের উচ্ছ্বাস ও জয়োল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল-সবুজের পতাকা হাতে ডোরাকাটা বাঘ সেজে হুংকার দিচ্ছেন টাইগার মিলন। গ্যালারিতে চিরচেনা সেই দৃশ্যের দেখা আবারও মিলেছে। ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেশকে সমর্থন দিয়ে গেলেন বিশ্ব ক্রিকেটে আইকনিক ফ্যানের স্বীকৃতি পাওয়া মানুষটি। টাইগার ক্রিকেটের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত ফাহিমুল হক মিলন এশিয়া কাপ দিয়ে আবারও ফিরছেন গ্যালারিতে। ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের ব্যানারে শ্রীলঙ্কা মাতাচ্ছেন তিনি।

স্টেডিয়ামে প্রবেশের আগে বাংলাদেশি সমর্থকরা টাইগার মিলনকে দেখে তুমুল উৎসাহ নিয়ে এগিয়ে আসেন। অনেকে স্মৃতি ধরে রাখতে তুলে নেন ছবি। সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন দেদার। ম্যাচ শুরুর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে মিলিয়েছেন কণ্ঠ। বুকে লাগিয়েছেন বাংলাদেশের পতাকা ও তার পৃষ্ঠপোষক ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লোগো।

চার বছর পর বিদেশের মাটিতে এশিয়া কাপ দিয়ে মিলন আবারও গ্যালারিতে ফিরেছেন। মাঠে সবাইকে অনুপ্রাণিত করা মানুষটির জীবনে নেমে এসেছিল অন্ধকার। অল্পের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়নি। গতবছর বনশ্রী এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় মিলনের দুটি পা গুরুতর জখম হয়। করাতে হয় অস্ত্রোপচার। কয়েকমাস কাটাতে হয় হাসপাতালের বিছানায়। অনেকেই এগিয়ে আসেন তার চিকিৎসা ব্যয় মেটাতে।

অল্পের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়নি। এখন হাঁটতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে। পুরোপুরি সেরে উঠবেন কিনা সেটিও ‘নিশ্চিত নয়’, জানিয়ে আফসোস করছিলেন কয়েকদিন আগে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এসে।

শ্রীলঙ্কা ক্রিকেট সমর্থকদের সমাবেশ, আইস্ক্রিন ব্যানারে শ্রীলঙ্কা মাতাচ্ছেন টাইগার মল. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় যাওয়ার আগে মিলন চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, ‘দেড়বছর আগে বাইক এক্সিডেন্ট করি। এখনও পুরোপুরি সুস্থ হইনি। তারপরও এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরবো চ্যানেল আই ও আইস্ক্রিনের মাধ্যমে। নিজের কাছে অনেক ভালো লাগছে। ফরিদুর রেজা সাগর (ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক) স্যারকে অসংখ্য ধন্যবাদ সুযোগটি করে দেয়ার জন্য।’

চ্যানেল আই টাইগার মিলনকে অতীতেও বেশ কয়েকবার পৃষ্ঠপোষকতা দিয়েছে। বিশেষ করে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯-এর ওয়ানডে বিশ্বকাপেও তার পাশে ছিল চ্যানেল আই।

সবশেষ ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরের পর আর বিদেশ যাননি মিলন। দেশের মাটিতেও সরব ছিলেন না। অর্থনৈতিক টানাপোড়েনে খেই হারিয়ে মিরপুরের ভেন্যুতেও অনিয়মিত হয়ে পড়েন মিলন। শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ দিয়ে নতুনভাবে শুরু করে সারাজীবন মাঠের ক্রিকেটে সরব থাকার শপথ তার কণ্ঠে। দ্বিতীয় ইনিংসের শুরুতে মিলন জানান, শেষ নিঃশ্বাস অবধি এই পরিচিতি ধরে রাখতে থাকতে চান মাঠে।

Tags: আইস্ক্রিনএশিয়া কাপ-২০২৩চ্যানেল আইটাইগার মিলনপাল্লেকেলেলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

এশিয়া কাপে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

Next Post

সহজ গ্রুপে বার্সা-রিয়াল, পরীক্ষা হবে পিএসজির

Next Post
বিশ্বকাপের জন্য লটারি ড্র দেখছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজ গ্রুপে বার্সা-রিয়াল, পরীক্ষা হবে পিএসজির

গার্দিওলা উয়েফা বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা বর্ষসেরা কোচ ট্রেবলজয়ী গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT