চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীর সীমান্তবর্তী লোকালয়ে বাঘের প্রবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে বাঘের ছবি, বনজঙ্গলে ঘুরে বেড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর সীমান্তবর্তী লোকালয়ে বাঘের প্রবেশ

ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় জঙ্গলের বাঘ বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে প্রবেশ করে দিক বেদিক ছুটাছুটি করে আবার জঙ্গলের দিকে চলে যায়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে আবার জঙ্গলের ভিতরে চলে যায়। এসময় বাঘটিকে শান্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা ধারণা করছেন, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছে।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম ও মতিউর রহমান বলেন, সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেঢ় ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করে। দূর থেকে দেখে মনে হচ্ছে খাবারের সন্ধান করছিল। দেড় ঘণ্টা ঘোরাঘুরি পর সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলের দিকে চলে যায়। ধারণা করা হচ্ছে কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ থাকতে পারে।

স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে, ভারতের অভ্যন্তরে ভারী বর্ষণ ও বন্যার কারণে উক্ত বাঘটি সীমান্ত সংলগ্ন এলাকায় চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এলাকাটিতে জঙ্গল থাকা এবং জনসাধারণের চলাচল না থাকায় বাঘটি উক্ত এলাকায় আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়।

জহির আহমদ নামের একজন কৃষক বলেন, ওই এলাকার তার একাধিক জমি রোপা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে বনের বাঘ কাঁটাতারের এ পাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে।

বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তার কাটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোন ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে সতর্কভাবে জমি চাষাবাদের জন্য ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এ ব্যাপারে বিওপি কর্তৃক সতর্কতার সাথে টহল পরিচালনা এবং এলাকাটি মনিটরিং করা হচ্ছে। এছাড়া প্রতিপক্ষ বিএসএফ ক্যাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণকে সচেতন করাসহ জমিতে যাওয়ার সময় লাঠি নিয়ে যাওয়া ও চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Previous Post

ছুটির দিনেও চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা

Next Post

আওয়ামী লীগ আমলে দেশে গুমের আতঙ্ক ছিল: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ আমলে দেশে গুমের আতঙ্ক ছিল: মির্জা ফখরুল

মেঘনা নদীতে শিশুর মরদেহ উদ্ধার, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT