ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২শ’ ৯২ রান। বাংলাদেশের প্রথম ও বিশে^র ১১ তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। দ্বিতীয় দিনেও স্পট লাইটে থাকবেন টাইগারদের এই বিশেষজ্ঞ ব্যাটার।








