চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশনে ভরপুর ‘টাইগার থ্রি’র টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
অ্যাকশন দৃশ্য যেখানে একজন পুরুষ আগুনের মুখোমুখি, ধোঁয়া ও ধ্বংসের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে হলো সকল অপেক্ষার অবসান! বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে এলো সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র টিজার। মূলত যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী ও যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিনই টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

১ মিনিট ৪৩ সেকেন্ডের টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গাদ্দার। দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গাদ্দার না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’

আর টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সালমান ভক্তদের অপেক্ষার তর যেন আর সইছে না। ‘টাইগার’  ফ্র্যাঞ্চাইজির বরাবরের মত আসন্ন  এই ছবিতেও অ্যাকশন মুডে দেখা মিলেছে সালমানকে। তাইতো বলার আর অপেক্ষার রাখে না আগের কিস্তিগুলোর চেয়েও চমকপ্রদ হবে আসন্ন এই কিস্তি।

এর আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার থ্রি’-এর পোস্টার। যা দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’। যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে দীপাবলি উপলক্ষ্যে  মুক্তি পাবে ছবিটি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: অ্যাকশনে ভরপুরটাইগার থ্রিটিজারসালমান খান
Previous Post

ক্রিকেটের ভেতরের ‘পলিটিক্স সিন্ডিকেট’ নিয়ে সিনেমা করতে চান বাপ্পী

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৬২

Next Post
শেখ হাসিনা বাংলার রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৬২

তথ্যমন্ত্রী বিএনপির হাঁকডাকের সমালোচনা করছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT