চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগিয়ে বাংলাদেশি দর্শকদের হতাশ করলো ‘টাইগার ৩’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in বিনোদন
A A
টাইগার ৩ সিনেমার মূল চরিত্রের অ্যাকশন দৃশ্য, বন্দুকধারী ও যুদ্ধের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খানের ‘জওয়ান’র মত সালমান খানের ‘টাইগার ৩’ একই দিনে বাংলাদেশে মুক্তির তোড়জোড় চলছিল। এ নিয়ে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশি পরিবেশক ও মাল্টিপ্লেক্স সংশ্লিষ্টরা।

তবে মুক্তির একদিন বাকি থাকতেও অনুমতি না পাওয়ায় হতাশ হয়েছেন সবাই। ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া এই সিনেমা বাংলাদেশে আগামী ১৭ অথবা ২৪ নভেম্বর মুক্তি পেতে পারে। এমনটা আশা প্রকাশ করছে আমদানিকারক জাজ মাল্টিমিডিয়া।

সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে সেই অনুমতি এখনও মেলেনি।

স্টার সিনেপ্লেক্সে সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বলিউডের সঙ্গে একইদিনে আমাদের এখানেও ‘টাইগার ৩’ চলবে এমনটা আশায় ছিলাম। কিন্তু সেটি আপাতত হচ্ছে না। একইদিনে মুক্তি দিতে পারলে জওয়ানের মতো দারুণ ব্যবসা করতো। তবুও আশাবাদী যত দ্রুত বাংলাদেশে মুক্তি দেয়া যাবে ততই দর্শক আগ্রহ নিয়ে দেখবেন।

আমদানি রপ্তানি নীতিতে ‘টাইগার ৩’-এর বিনিময়ে ওপারে গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত সিয়াম-পূজার সিনেমা ‘পোড়ামন ২’।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলানা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Tags: অভিনয়ইমরান হাশমিক্যাটরিনা কাইফজওয়ানজাজ মাল্টিমিডিয়াবলিউডবাংলাদেশভারতলিড বিনোদনসালমান খানসিনেমা
Previous Post

হুতি বিদ্রোহীদের হামলায় কেঁপে উঠলো আমেরিকা

Next Post

আফগানিস্তানের অলিম্পিকে অংশগ্রহণ আইসিসির হাতে নেই

Next Post
বাংলাদেশের নারী ক্রিকেট দল মাঠে একত্রে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের অলিম্পিকে অংশগ্রহণ আইসিসির হাতে নেই

বাংলাদেশের একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, অন্যান্য অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাস-অপরাজনীতি রুখে দেশকে এগিয়ে নিতে ইআরডিএফবি'র প্রত্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT