চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অধিনায়ক ভেবেছিলেন, আবার শটের জন্যই ছিল টস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 পূর্বাহ্ন 09, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কার বিতরণীর পর শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। তবে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়া ভারত উদযাপনের ধারের কাছেও যায়নি। টাইব্রেকার থামিয়ে ম্যাচ কমিশনারের বিতর্কিত টসে জিতে যাওয়াকেই তারা চূড়ান্ত বলে মানছিল। বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার সাংবাদিকদের টস কাণ্ড নিয়ে কথা বলেন।

টস কাণ্ড নিয়ে আফঈদা বলেছেন, ‘আমি মনে করেছিলাম পুনরায় শট হবে এজন্য টস। আমাদেরকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। আমি শুধু টসের জন্য গিয়েছিলাম । রেফারি আমাদেরকে গুড লাক বলেছিল। এরপর কয়েন দেখিয়ে বলছিল যে তুমি (ভারতের অধিনায়ককে) নীল আর আমাকে সবুজ। টস করল, রেফারি বাঁশি বাজানোর পর আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। রেফারি আমাকে একবারও বলেনি যে টসের মাধ্যমে ম্যাচ জেতা কিংবা হারা নির্ধারিত হবে। কি বলব, আমি তখন ভাষা খুঁজে পাইনি।’

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষের পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। প্রথম পাঁচ শটের সবকটিতে বাংলাদেশ ও ভারত জালের দেখা পায়। সাডেন ডেথ টাইব্রেকারেও দুদলের পাঁচ শট লক্ষ্যভেদ হয়। দুই দলের গোলরক্ষকরাও নিশানাভেদ করলে ব্যবধান দাঁড়ায় ১১-১১। আকস্মিকভাবে ম্যাচ কমিশনার রেফারিকে ডেকে টস করতে বলেন। রেফারি দুই দলের অধিনায়ককে টসে ডাকেন।

শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়ার ভুলেই ঘটেছে এমন লঙ্কাকাণ্ড। নিয়মের তোয়াক্কা না করে সাডেন ডেথ না চালিয়ে তিনি টসের পথে হাঁটেন । এরপর তিনি ভুল স্বীকার করলেও ভারত আর সাডেন ডেথে যেতে চায়নি। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ফল নিয়ে মহানাটক। পরে আপসের মাধ্যমে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি মেনে নেয়।পরে আপসের মাধ্যমে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি মেনে নেয়। যদিও বাঘিনীরা এভাবে ট্রফি জিততে চায়নি বলেও সাফ বলেন আফঈদা।’

‘এভাবে তো কেউই জিততে চায় না। ভাগ্যে থাকলে আমরা অবশ্যই ভালোভাবে জিততে পারতাম। যৌথভাবে না হয়ে এককভাবে আমরা চ্যাম্পিয়ন হতে পারলে অনেক বেশি ভালো লাগতো।

Tags: আফঈদাকমলাপুরটসটাইব্রেকারফাইনালবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

ফাইনালে নিয়ম ভেঙে টস করান ম্যাচ কমিশনার

Next Post

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

Next Post
নুসরাত ফারিয়া স্নাতক ডিগ্রি সম্পন্ন করে উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য মুসল্লিরা জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT