চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনটি ইচ্ছে পূরণ করবে সিনেমার জ্বিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 31, আগস্ট 2022
in বিনোদন
A A
একজন নারী হাতে জ্বিনের ছবি দেখছেন, রহস্যময় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস্তবে দেখা না গেলেও এবার সিনেমার পর্দায় দেখা যাবে জ্বিন। খ্যাতিমান অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার এই জ্বিন দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন।

২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় জর্জ মিলার পরিচালিত ছবি ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

কল্পকাহিনী নির্ভর এ ছবিতে অদ্ভুত ক্ষমতাবান এক জ্বিনের দেখা মিলবে। আর এই জ্বিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। রিডলি স্কটের আমেরিকান গ্যাংস্টার (২০০৭) এবং প্রমিথিউস (২০১২), সুপারহিরো চলচ্চিত্র থর, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) ও এর অনুবর্তী পর্ব অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮), প্যাসিফিক রিম (২০১৩); বিস্টস অব নো নেশন (২০১৫) ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে নিজেকে দারুণভাবে জানান দিয়েছেন তিনি। পরবর্তী জেমস বন্ড হিসেবেও তার নাম আলোচনায় আসছে।

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবিতে তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন। অন্যদিকে, এ ছবির মাধ্যমে সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার। ৭৭ বছর বয়সী এই নির্মাতার আগের ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ৬৮তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়। এর পরের আসরে তিনি প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

‘ম্যাড ম্যাক্স’ সিরিজের চারটি ছবি পরিচালনার জন্য বিখ্যাত জর্জ মিলার। তিনি এখন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির প্রিক্যুয়েল ‘ফিউরিওসা’ বানাচ্ছেন। তবে ‘ম্যাড ম্যাক্স’ ছবিগুলোর পুরো উল্টো ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। এটি সংলাপ প্রধান ফ্যান্টাসি-রোম্যান্স ধাঁচের ছবি। এর বাজেট ৬ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে এটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়েছে।

আরব্য রজনীর আলাদিনের গল্পে যেমন চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে। এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। এমন দৈত্যের মতোই এক জ্বিন দেখা যাবে ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবিতে। একজন নারী লেখিকার সামনে হঠাৎ হাজির হয় জ্বিন। সে নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেয়। তুরস্কের ইস্তানবুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। অদ্ভুত এই জ্বিনের ক্ষমতা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে। গেল কান উৎসবের ৭৫তম আসরে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর এটি বেশ আলোচনায় আসে।

Tags: অস্কারইদ্রিস এলবাকানজ্বিন’রিডলি স্কটলিড বিনোদনসিনেমাসুপারহিরোহলিউড
Previous Post

হাসপাতাল সংশ্লিষ্ট ঔষধের দোকানের সময়সীমা পুনর্বিবেচনায় আবেদন করতে হবে: তাপস

Next Post

বিটিভির চার কর্মকর্তাকে হত্যা মামলার বিচারে আইনি কোনো বাধা নেই

Next Post
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির চার কর্মকর্তাকে হত্যা মামলার বিচারে আইনি কোনো বাধা নেই

বিশ্ববিদ্যালয় ছাত্র ফয়সাল হত্যা মামলার আসামিদের সঙ্গে আলোচনা করছে পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র ফয়সাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT