চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠকে যেযব বিষয় আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনের সময় তিন বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিন বাহিনীর সদস্যদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে নিষ্ঠা ও পরিশ্রম দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য। নির্বাচনের সময়ও একইভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নির্বাচনের নিরাপত্তা ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা এবং প্রস্তুতির বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জানা গেছে, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্বে থাকবে।

এছাড়া, নির্বাচনী সময়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তার সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সামরিক বাহিনীর নেতৃত্বকে আশ্বস্ত করেন যে, সরকার তাদের সব ধরনের সহায়তা প্রদান করবে যেন নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

বৈঠকের শেষে তিন বাহিনীর প্রধানরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

Tags: ড. মুহাম্মদ ইউনূসতিন বাহিনী প্রধাননৌ বাহিনীপ্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টার কার্যালয়বাংলাদেশ সেনাবাহিনীবিমানবাহিনীযমুনাসাক্ষাৎ
Previous Post

তা‘মীরুল মিল্লাত শিক্ষার্থীদের অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠিত

Next Post

কার্তিকের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

Next Post
রাজধানীর জলাবদ্ধতা ও জলমগ্ন রাস্তা, বৃষ্টির কারণে জল জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিকের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT