চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম বন্যা প্লাবিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 19, জুন 2024
in - সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ, সিলেট, সুনামগঞ্জ
A A
সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্বিতীয় দফা বন্যা প্লাবিত হয়েছে সিলেট। ৬ টি নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আগামী কয়েক দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৭ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ক্ষয়ক্ষতি ও বন্যার পানি পুরোপুরি নামার আগেই ফের বন্যা কবলিত সিলেট। এদিকে জেলায় ৬২৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্নক কাজ করছে স্থানীয় প্রশাসন। সুরমা, কুশিয়ারা, সারি গোয়াইন নদীর পানি ৬ টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

একই অবস্থা সুনামগঞ্জেরও, সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওর এলাকার পানি। সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন আবাসিক এলাকায় বসত বাড়িতে পানি উঠায় আশ্রয়কেন্দ্র উঠেছেন মানুষজন।

বুধবার ১৯ জুন সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্ট কমে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে বেড়ে বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক-সিলেট, সুনামগঞ্জ- তাহিরপুর, সুনামগঞ্জ- দোয়ারাবাজার সড়কে পানি উঠায় যান চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরি জানান, জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত সাড়ে ১২ হাজার বন্যার্ত মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রে আরও মানুষ বাড়তে পারে আশংকা করছেন জেলা প্রশাসক।

কুড়িগ্রামে অভ্যন্তরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমা ১০ সেন্টিমিটার উপর দিযে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীও রাজারহাট উপজেলার নদ-নদী তীরবর্তী চর- দ্বীপচর ও নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি, গ্রামীন কাঁচা সড়ক ও মৌসুমী ফসলের ক্ষেত।

Tags: কুড়িগ্রামবন্যায় প্লাবিতসিলেটসুনামগঞ্জ
Previous Post

ভারতের শীর্ষ ধনী দশ অভিনেতার তালিকায় কে কত নম্বরে?

Next Post

ঈদে মুক্তি পেল ৫ সিনেমা

Next Post
Bangladeshi crowd at a shopping mall during Eid celebrations. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেল ৫ সিনেমা

রাসেল ভাইপারের কামড়ে একটি বিষধর সাপের ছবি, বিড়াল মারা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে বিড়ালের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT