চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:01 অপরাহ্ন 21, মে 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ঘটনাস্থলে মৃতদেহ পড়ে আছে, একটি হাত মেঝেতে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২১ মে দুপুর ২ টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের চাপায় ডালিম চন্দ্র (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ডালিমের বাড়ি ফাজিলপুর ইউনিয়নের ঝাঞ্জিরা গ্রামে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ঘটনার পর পালিয়ে গেছে।

এদিকে, সকালে পার্বতীপুর উপজেলায় বজ্রপাতে আনজুয়ারা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আনজুয়ারা ওই ইউনিয়নের বাইশাপাড়া গ্রামের শফিক উদ্দীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মোবাররক হোসেন জানান, সকাল ৮ টার দিকে ঝিড়িঝিড়ি বৃষ্টিতে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে যান আনজুয়ারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের খামাত আদর্শ গ্রামে বাড়ির পাশের কদম গাছে গলায় ফাঁস দিয়ে শাকিল আহমেদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা শাকিলকে গাছে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে কারো কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে শাকিলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tags: দিনাজপুরমৃত্যু
Previous Post

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১০ জেলার ১শ’৫৬টি উপজেলায় ভোটগ্রহণ

Next Post

ফাইনালে খেলতে কলকাতার লক্ষ্য ১৬০

Next Post
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে খেলতে কলকাতার লক্ষ্য ১৬০

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় শ্রমিকদের উপর হামলা, ধোঁয়া ও বিশৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৪০ খনি শ্রমিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT