চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি, নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
তিন ফিলিস্তিনি ছাত্রের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভার্মন্ট এর ক্যাম্পাসের কাছে হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ নামের তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। এই ঘটনায় দুই ছাত্র নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভার্মন্টে গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ছাত্রের পরিবার পুলিশকে এই হামলার সুষ্ঠু তদন্তের করার অনুরোধ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা হামলার সময় কেফিয়েহ পরা ছিল যা ফিলিস্তিনিদের একটি ঐতিহ্যবাহী স্কার্ফ।

বার্লিংটনের পুলিশ প্রধান জন মুরা বলেছেন, এই ঘটনায় দুই জন নিহত হয়েছে। তৃতীয় গুলিবিদ্ধের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সদস্যদের মতে, হামলার শিকার তিনজনই রামাল্লা ফ্রেন্ডস স্কুলে পড়ে।

কিন্নান আবদালহামিদ হ্যাভারফোর্ড কলেজের ছাত্র ছিলেন। হিশাম আওয়ারতানি ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র এবং তাহসিন আহমেদ কানেকটিকাটের ট্রিনিটি কলেজে পড়ত।

ভুক্তভোগীদের একজনের মামা রিচ প্রাইস বলেছেন, হামলার শিকার তিন জনের বয়সই ২০ বছরের মধ্যে ছিল। তারা তিন জনই একটি আট বছর বয়সী শিশুর জন্মদিনের দাওয়াতে গিয়েছিলেন। এখন আমাদের যা মনে হচ্ছে, আমরা রাস্তা দিয়ে হাঁটলেই আমাদের সাথে এমন ঘটনা ঘটবে, শুধুমাত্র আমরা ফিলিস্তিনি বলে।

তিনি বলেন, তারা বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিটও হয়নি আর আমরা বাসার বাইরে পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই, তখনই বুঝেছি কিছু একটা অনাকাঙ্ক্ষিত ঘটেছে। তবে কল্পনাতেও ভাবিনি আমার ভাগ্নে এবং তার বন্ধুদের সাথে এমনটি হবে।

এই ঘটনার প্রেক্ষিতে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল অভিযুক্তদের ধরিয়ে দিলে ১০ হাজার ডলার পুরুস্কার ঘোষণা করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে হিংসাত্মক হামলা এবং অনলাইন হয়রানিসহ ইসলাম বিরোধী এবং ইহুদি-বিদ্বেষী ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোষ্টে তিনি লিখেছেন, এটি মর্মান্তিক যে বার্লিংটন এলাকায় তিনজন তরুণ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। তাদের প্রতি তো ঘৃণার কোনো কারণ নেই। তারা ব্যক্তিগত পর্যায়ে বর্তমান যুদ্ধের জন্য দায়ী ছিলেন না।

অন্যদিকে যুক্তরাজ্যে ফিলিস্তিনি মিশনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট তার সামাজিক মাধ্যমে তিন ছাত্রের একটি ছবি পোস্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণামূলক এসব অপরাধ বন্ধ করতে হবে।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

অনুপমের পোস্টে আজ শুধুই একাকীত্ব!

Next Post

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশের প্রাক-নির্বাচন পরিস্থিতি

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের উপর পুলিশি লাঠিচার্জ, ধোঁয়া ও অগ্নিসংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশের প্রাক-নির্বাচন পরিস্থিতি

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT