প্রথমদিন অফিস করলেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন তিন উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান বাণিজ্য এবং খাদ্য উপদেষ্টা। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে কাজ করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। সরকারের কাজে গতি আনতে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছে পরিবেশ উপদেষ্টা।








