চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের জন্য তিন মাসের বিশেষ ওএমএস কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেছেন, ক্ষতিগ্রস্তদের সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহ করা হবে। এ লক্ষ্যে দুর্গত এলাকার পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয় তিন মাসের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম গ্রহণ করেছে।

রোববার ১ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকাগুলোর ২৩০টি কেন্দ্রে স্পেশাল ওএমএস দেওয়া হবে। প্রতিকেন্দ্রে ১ টন চাল ও ১ টন আটা হিসেবে প্রতিদিন ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিক্রি করা হবে।

বন্যা দুর্গত এলাকায় যে কেউ এ সেবা নিতে পারবেন জানিয়ে খাদ্য সচিব বলেন, প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা ও প্যাকটে আটা (২ কেজির প্রতি প্যাকেট) ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

খাদ্য সচিব আরও বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে এ কার্যক্রমে সর্বমোট ১৪ হাজার ৪৯০ টন চাল ও ১৪ হাজার ৪৯০ টন আটা বিক্রি করা হবে। এছাড়া এই ৩ মাসে চাল বাবদ ৪১ কোটি ১২ লাখ টাকা ও আটা বাবদ ৪৯ কোটি ৫৫ লাখ টাকাসহ মোট ৯০ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৬৮২ টাকার খাদ্য ভর্তুকি দেওয়া হবে।

অন্যদিকে সারাদেশে ওএমএস কার্যক্রমের তথ্য দিয়ে সচিব জানান, বর্তমানে সারাদেশের সব সিটি করপোরেশন, শ্রমঘন ৪টি জেলা (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী), সারাদেশের সব জেলা সদর ও পৌরসভায় ওএমএস খাতে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সারাদেশে সর্বমোট ৯১২টি কেন্দ্রে (৯১২টি কেন্দ্রের মধ্যে ৯১০টি কেন্দ্রে চাল ও আটা এবং ২টি কেন্দ্রে শুধু আটা) দৈনিক মোট ৯১০ টন চাল ও ১ হাজার ২৬০ দশমিক ৫০ টন আটা ওএমএস কার্যক্রম চলমান। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১১৮টি দোকান, ৭০টি ট্রাক ও ইনোভেশনের আওতায় ৩টি কেন্দ্রসহ মোট ১৯১টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলমান রয়েছে।

Previous Post

লিটন-মিরাজের প্রতিরোধের পর ২ উইকেট তুলে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

Next Post

ভ্যানে মৃতদেহের স্তূপ, মিলেছে ৪ জনের পরিচয়

Next Post
মৃতদেহের স্তূপ ভ্যানের পাশে, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যানে মৃতদেহের স্তূপ, মিলেছে ৪ জনের পরিচয়

বাংলাদেশ সরকার লোগো, জাতীয় পরিচয়পত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT