চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ অ্যাপ থেকে মাসিক সঞ্চয় সেবা নিয়েছেন তিন লক্ষাধিক নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 13, জুলাই 2023
in বাংলাদেশ
A A
বিকাশ অ্যাপের মাধ্যমে নারীরা মাসিক সঞ্চয় সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকে না গিয়ে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ঘরে বসে মূহুর্তেই বিকাশ অ্যাপ থেকে ব্যাংকের মাসিক সঞ্চয় সেবা নেওয়ার সুযোগ থাকায় নারীদের মধ্যে বাড়ছে সঞ্চয় প্রবণতা। কয়েক মুহুর্তেই বিকাশ অ্যাপ থেকে পছন্দমত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা খোলা, মাসিক কিস্তি জমা দেয়াসহ সবকিছু হাতের মুঠোয় থাকায় সব শ্রেণির গ্রাহকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই সেবা।

বিশেষ করে নারীদের জন্য তৈরি করেছে বাড়তি সুবিধা। এতে ডিজিটাল এই সুবিধা নিয়ে এখন পর্যন্ত ৩ লাখের বেশি নারী বিকাশের মাধ্যমে ৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদের সঞ্চয় সেবা গ্রহণ করেছেন, নিশ্চিত করছেন তার এবং পরিবারের আর্থিক নিরাপত্তা।

৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত ছোট অংকের এসব সঞ্চয় স্কিম সহজেই নারীরা গ্রহণ করতে পারছেন যা তাদের আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করছে, বাড়াচ্ছে আর্থিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ। ভবিষ্যতের নিরাপত্তা, সন্তানের লেখাপড়া, ছোট-বড় ব্যবসায়িক উদ্যোগ, ভ্রমণ, চিকিৎসা, অনুদানসহ নানান ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনে এই সঞ্চয় করছেন তারা।

বর্তমানে বিকাশ অ্যাপে সেভিংস সেবার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ঢাকা ব্যাংকে, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মাসিক সঞ্চয় সেবা নিতে পারছেন গ্রাহকরা। মাসিক ৫ ’শ, ১ হাজার, ২ হাজার এবং ৩ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে মাসিক সঞ্চয় সেবা নেওয়ার সুযোগ আছে বিকাশ অ্যাপ থেকে।

ঢাকায় বসবাস করা গৃহিণী শায়লা আক্তার বলেন ‘ঘরের কাজ, বাচ্চা সামলিয়ে আমার জন্য ব্যাংকে গিয়ে কাগজপত্র জমা দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খোলা অনেক ঝামেলার ব্যাপার। তা ছাড়া প্রতিমাসে জমা দেয়ার ঝামেলা তো রয়েছেই। সব মিলিয়ে করব করব করেও সময় হয়ে উঠে না। ফলে টাকা জমানোর ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। তবে বিকাশ সঞ্চয় একদম সহজ করে দিয়েছে আমাদের মত নারীদের জন্য। এখন আমরা সহজেই কোন ঝামেলা ছাড়াই সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে পারছি আর প্রতি মাসের কিস্তিও বিকাশ অ্যাপ দিয়েই জমা হয়ে যাচ্ছে। মেয়ের লেখাপড়ার খরচ মাথায় রেখেই এই সঞ্চয় করেছি।’

লেখাপড়া শেষ করে রাজবাড়ীর একটি ডায়গনস্টিক সেন্টারে প্রথম চাকরিতে যোগ দিয়েছেন আমেনা খাতুন। তিনি বলেন, ‘বেতন পাওয়ার পর টাকা হাতে আসলে সবই খরচ হয়ে যায়। একটু জোর করে অল্প কিছু টাকা জমানোর জন্য মাসিক কিস্তিতে সঞ্চয় খুব কাজে দেয়। বেতন পেয়ে সবার আগে বিকাশ অ্যাপে সঞ্চয়ের কিস্তির জন্য টাকা জমা দেই। ব্যাংক না গিয়ে টাকা জমা দেয়ার জন্য অফিস থেকে ছুটি নেওয়ার ঝামেলা নেই, অথচ ব্যাংকেই টাকা জমাতে পারছি। এটা বড় সুবিধার।’

বিকাশ অ্যাপে সেভিংস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, জমা দেয়া, সঞ্চয় এর মেয়াদ উত্তীর্ণ হলে বা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর মুনাফাসহ সম্পূর্ণ টাকা বিকাশ অ্যাপেই আনতে পারছেন গ্রাহকরা। এমনকি সঞ্চয়ের যেকোনো পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন গ্রাহক। প্রতি মাসে টাকা জমার তারিখের আগে অ্যাপে টাকা রাখার নোটিফিকেশনও পান গ্রাহক। আবার কত টাকা জমেছে, কতটুকু লাভ পাচ্ছেন তার লাইভ তথ্যও দেখে নিতে পারেন যখন ইচ্ছে। মুনাফাসহ সঞ্চয়ের টাকা ক্যাশ আউট করতে গ্রাহকের কোন খরচও নেই।

Tags: বিকাশ অ্যাপমাসিক সঞ্চয় সেবা
Previous Post

মুক্তির আগেই আইনি সমস্যার মুখে কঙ্গনার ‘তেজাস’!

Next Post

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমরা লড়াই করেছি: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকরত অতিথিরা, বাংলাদেশি ও বিদেশি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমরা লড়াই করেছি: প্রধানমন্ত্রী

ডেলে আলি ইংল্যান্ডের ফুটবল ম্যাচে খেলছেন, ব্লু জার্সি পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্ধকার অধ্যায়’ পেরিয়ে তারকা ফুটবলার ডেলে আলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT