চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 13, আগস্ট 2026
in অপরাধ, জনপদ, সিলেট
A A
সিলেটে গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, পুলিশ অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে অবৈধভাবে টিলা কেটে মাটি দিয়ে প্লট ভরাটের সময় সিলেটের গোলাপগঞ্জে তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইল এলাকায় অবস্থিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশের টিলায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী একটি টিলা থেকে মাটি কেটে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের পাশে বাঘা এলাকার মো. শরীফ উদ্দিনের মালিকানাধীন আবাসন প্রকল্পের প্লট ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত অভিযান চালিয়ে মাটি কাটার অপরাধে জড়িত তিনজনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন-গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরপাড়া গ্রামের আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইল গ্রামের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) এবং দত্তরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)।

পুলিশ জানায়, এ সময় ঘটনাস্থল থেকে মাটিবোঝাই একটি ট্রাকসহ মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি ছবেদ আলী বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মামলা রুজ্জু হয়েছে এবং ওনাদের অলরেডি কোর্টে পাঠানো হয়েছে।

এই টিলা কাটার ঘটনাটি কিছুদিন পর পর হচ্ছে এই বিষয়ে প্রশ্ন করা করা হলে তিনি বলেন, আমি আসছি ২৫ তারিখে (২৫ জুলাই) আগের বিষয়টা হয়তো আমি জানবো। এজন্য কালকে আমি সংবাদ পাওয়া মাত্র অভিযান করে এদের ধরছি। আমি নিয়মিত মামলা নিয়েছি। দেখি, এরপরেও যদি আবার হয় আবারো আইনি একশনে যাবো।

Previous Post

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

Next Post

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

Next Post
অ্যাডভেঞ্চার ও ড্রামা জেনার সিনেমার দৃশ্য, নেটফ্লিক্সে দেখা যাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT