চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত: যা বললেন রশিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 18, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটার মাঠে প্রস্তুত, পেছনে দর্শক বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন স্থানীয় তিন ক্রিকেটার ও বেসামরিক তিন নাগরিক। আফগানদের ক্রিকেটে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন আফগান অলরাউন্ডার রশিদ খানও। ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন এই স্পিনার।

তিন ক্রিকেটারের মৃত্যুকে বিশাল ক্ষতি হিসেবে আখ্যায়িত করে ফেসবুক পোস্টে রশিদ খান লিখেছেন, ‘আফগানিস্তানে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় নিরীহ নারী, শিশু ও ভবিষ্যৎ তরুণ ক্রিকেটারদের প্রাণ হারানো আমাদের জন্য এক গভীর বেদনার ঘটনা।’

‘যেসব তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুনেছিল, সেসব তরুণ প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি মানা যায় না।’

‘বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা চরম অনৈতিক ও নৃশংস। এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থি। এমন জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই নজরদারির বাইরে থাকা উচিত নয়।’

 

 

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী তিন গবেষকের ছবি, পুরস্কারপ্রাপ্ত গবেষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ
বিমান হামলায় প্রাণ হারানো তিন ক্রিকেটার

এর আগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। বোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রশিদ লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। যা আমাদের জাতীয় মর্যাদা ও জনগনের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি সমৃদ্ধ বার্তা।’

Tags: আফগানিস্তানত্রিদেশীয় সিরিজপাকিস্তানবিমান হামলারশিদ খান
Previous Post

এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল, মধ্যস্থতাকারী দেশগুলোর দৃষ্টি আকর্ষণ হামাসের

Next Post

চীনের সামরিক বাহিনীর শীর্ষ ৯ জেনারেল বরখাস্ত

Next Post
চীনের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের বরখাস্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সামরিক বাহিনীর শীর্ষ ৯ জেনারেল বরখাস্ত

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ ও সম্পাদক এসকে রাসেল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT