চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধবদীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু

সুমন রায় by সুমন রায়
12:35 অপরাহ্ন 24, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, জনপদ, নরসিংদী
A A
তিন যুবকের ছবি, যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর মাধবদীতে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে অটোচালক ফাহিম মিয়া (৩০)।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিনজন মাধবদী থেকে রাইনাদীর দিকে যাচ্ছিলেন। রাইনাদী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকালে সেখানেও আরেকজনের মৃত্যু হয়।

ওসি মনির হোসেন বলেন, দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

Tags: অটোরিকশাবাসের ধাক্কা
Previous Post

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন রামচরণ

Next Post

প্রধান উপদেষ্টা সৌদি আরব যাচ্ছেন না

Next Post
প্রধান উপদেষ্টা সৌদি আরব যাচ্ছেন না, বৈঠকে বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা সৌদি আরব যাচ্ছেন না

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনের ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT