চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা-বরিশাল সেতুর দাবিতে অবরুদ্ধ তিন উপদেষ্টা

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
8:55 অপরাহ্ন 14, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A
উপদেষ্টারা রাস্তার মধ্যে বসে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

এর আগে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিন উপদেষ্টা। সভায় স্থানীয়রা ভোলা-বরিশাল সেতুর অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের দাবি জোরালো করেন।

সভা চলাকালে জ্বালানি উপদেষ্টার বক্তব্য নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত শিক্ষার্থী ও তরুণরা তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে পড়ে তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি নেতারা হস্তক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা সরে গেলে তিন উপদেষ্টা দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয়দের দাবি, ভোলা-বরিশাল সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং জেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাবে।

Tags: অবরুদ্ধভোলা-বরিশাল সেতু
Previous Post

৩২ বলে সেঞ্চুরি, ৪২ বলে ১৪৪ সূর্যবংশীর

Next Post

সূর্যবংশীর তাণ্ডব, আমিরাতকে ১৪৮ রানে হারাল ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যবংশীর তাণ্ডব, আমিরাতকে ১৪৮ রানে হারাল ভারত

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামকে হারিয়ে পর্তুগাল, জাম্বিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT