চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভণ্ডপীরের অনুসারীদের হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 19, জুন 2023
in - সেমি লিড, অপরাধ
A A
মিডিয়া সেন্টারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার দেবিদ্বারে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষক ভণ্ডপীর মোহাম্মদ ইকবাল হোসাইন শাহের অনুসারীরা ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়েছিল।

গত ২ জুন শিশু ধর্ষণের ঘটনায় ৬ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল রাতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে গত রাতে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে ধর্ষক ভণ্ডপীর মোহাম্মদ ইকবাল হোসাইনকে গ্রেপ্তার করে।

সোমবার ১৯ জুন কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন: ইকবালের বাড়ীর পাশের মাঠে ভুক্তভোগী খেলতে গেলে সে শিশুটিকে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে তার আস্তানায় ডেকে নিয়ে কৌশলে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম সেখান থেকে পালিয়ে বাড়ীতে আসলে তার মা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। গ্রেপ্তার ইকবাল এবং তার অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখায়। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে ধর্ষক ইকবাল আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে তার নিজ আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

কমান্ডার মঈন বলেন, গ্রেপ্তার ধর্ষক ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে প্রথমে কক্সবাজার ও পরে নারায়ণগঞ্জে আত্মগোপন করে। সর্বশেষ সে তার স্থান পরিবর্তন করে রাজধানীর মিরপুরে তার এক পরিচিতের বাসায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার ধর্ষক ইকবালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tags: র‌্যাব
Previous Post

সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ রকম সক্রিয় জঙ্গিরা: এটিইউ প্রধান

Next Post

‘প্রকৃতিকে উন্নয়নের মাঝখানে রাখতে হবে’

Next Post
প্রেস কনফারেন্সে একজন নারী বক্তা, পেছনে বাংলা ভাষায় লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রকৃতিকে উন্নয়নের মাঝখানে রাখতে হবে’

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঈদের ছুটি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি একদিন বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT