চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রেডস বনাম টুইটার নিয়ে মুখোমুখি মাস্ক-জুকারবার্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 06, জুলাই 2023
in তথ্যপ্রযুক্তি
A A
মুখোমুখি মার্ক জুকারবার্গ ও ইলন মাস্ক, টুইটার ও থ্রেডসের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টুইটারের সাথে প্রতিযোগিতায় নামতে নতুন অ্যাপ চালু করছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মার্ক জুকারবার্গের মেটা। থ্রেডস নামক নতুন এই অ্যাপটি লঞ্চ হবার আগেই দুই প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে দেখা দিয়েছে এক ধরণের শীতল দ্বন্দ্ব। 

আজ ৬ জুলাই বুধবার নিজেদের নতুন অ্যাপ থ্রেডস চালু করেছে মেটা। টুইটারের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে ডিজাইন করা এই অ্যাপটি দুই প্রতিষ্ঠানের প্রধান বিলিয়নেয়ার মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়াচ্ছে। লঞ্চের আগেই অ্যাপটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা।

জুকারবার্গের থ্রেডস অ্যাপ চালু হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় টুইটার প্রধান ইলন মাস্ক বলেন, থ্রেডস কেবলমাত্র টুইটারের অনুলিপি, কিবোর্ডে শুধু কপি এবং পেস্ট চেপে তৈরি করা হয়েছে। এদিকে আজ ১১ বছরেরও বেশি সময় পর ইলন মাস্কের টুইটারে একটি পোস্ট করেছেন জুকারবার্গ। কোনোও ক্যাপশন ছাড়া পোস্টের ছবিতে দেখা যায় একই রকম দুই স্পাইডারম্যান মুখোমুখি অবস্থান করছে।

স্পাইডারম্যানের মতো দুই ব্যক্তি বন্দুক হাতে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে টুইটার প্রধান ইলন মাস্ক জানান, ইনস্টাগ্রামে যন্ত্রণা লুকানোর মিথ্যা সুখে লিপ্ত হওয়ার চেয়ে, টুইটারে অপরিচিতদের দ্বারা আক্রান্ত হওয়া অনেক ভাল। এরপর সম্প্রতি মেটার নতুন অ্যাপ থ্রেডস নিয়ে একটি পোস্টে প্রতিষ্ঠান প্রধান মার্ক জুকারবার্গ বলেন, প্ল্যাটফর্মটি ইউজার ফ্রেন্ডলি। শেষ পর্যন্ত এটাই হবে অ্যাপটির সাফল্যের চাবিকাঠি।

থ্রেডস টুইটারের চেয়ে বড় হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, এতে কিছুটা সময় লাগবে, তবে আমি মনে করি ১ বিলিয়ন মানুষের সাথে একটি পাবলিক কথোপকথন অ্যাপ থাকা উচিত। টুইটার এর সুযোগ পেয়েও আহামরি কিছু করে দেখাতে পারেনি। আশা করি আমরা তা করবো।

গত শনিবার, ডেটা স্ক্র্যাপিং এর বিষয়টি উল্লেখ করে ব্যবহারকারীদের দেখতে পাওয়া টুইটের সংখ্যা সীমাবদ্ধ করেছে টুইটার। অপর দিকে ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবে তার ওপর কোনো সীমাবদ্ধতা থাকবে না থ্রেডস অ্যাপে। তাই থ্রেডস আ্যপ শুরু থেকেই বেশ চ্যালেঞ্জিং টুইটারের জন্য।

Tags: ইলন মাস্কটুইটারথ্রেডসমার্ক জুকারবার্গ
Previous Post

বিশ্বভারতী নিয়ে নোবেল জয়ী অমর্ত্য সেনের বিস্ফোরক মন্তব্য

Next Post

দেশসেরা ওপেনারের তকমা নিয়েই তামিমের বিদায়

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশসেরা ওপেনারের তকমা নিয়েই তামিমের বিদায়

তামিম ইকবালের অবসর ঘোষণা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT