আবহমান গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। একসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ছিল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এইসব প্রতিযোগিতা।
তবে সম্প্রতি বাংলা নববর্ষের চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় স্থানীয় খন্দকার বাড়ির মাঠে বাংলার লোকজ ঐতিহ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ১৫ টি ঘোড়া অংশ নেয়।
ঘোড় দৌড় দেখতে কাঠালিয়া, রাজাপুর, বেতাগী ও বরগুনাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন। মাঠের চারপাশে স্থানীয়রা মেলার আয়োজন করেন। এতে দোগনার মোঃ এনায়েত হোসেন এর ঘোড়া প্রথম হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়








