একটু বৃষ্টিতেই লক্ষ্মীপুর পৌর এলাকায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি ওয়ার্ডের হাজারো মানুষ। রোদে শুকিয়ে বাস্প হওয়া ছাড়া জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। জমে থাকা পানি বর্তমানে মশার আবাসস্থলে পরিণত হয়েছে। নাগরিকসেবাবঞ্চিত পৌরবাসী এই চরম দুর্ভোগের লাঘব চান।







