চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
5:05 অপরাহ্ন 30, মে 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, বিমানবন্দরে ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরোপের বুকে যে পর্তুগালকে এতদিন অভিবাসীদের জন্য অন্যতম নিরাপদ ও সহজ স্বর্গরাজ্য মনে করা হতো, সেখানেই এখন উল্টো স্রোত দেখা দিয়েছে। দীর্ঘদিন বসবাসের পরও দেশটিতে থাকা ক্রমবর্ধমান সংখ্যক অভিবাসী পর্তুগাল ছেড়ে চলে যাচ্ছেন।

পর্তুগিজ সংবাদমাধ্যম এক্সপ্রেসো’তে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২৯ মে) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগাল ছাড়ার এই তালিকায় সবচেয়ে বড় অংশটি হচ্ছে ব্রাজিলের নাগরিক।

তবে শুধু ব্রাজিলীয়রাই নন, এশিয়াসহ অন্যান্য দেশের বহু অভিবাসীও এখন এই তালিকায় রয়েছেন। বছরের পর বছর পর্তুগালে থাকার পরও, তারা এখন হয় নিজ দেশে ফিরে যাচ্ছেন, না হয় প্রতিবেশী দেশ স্পেনে পাড়ি জমাচ্ছেন।অভিবাসন বিশেষজ্ঞ ও ভুক্তভোগীদের বরাত দিয়ে প্রতিবেদনে

পর্তুগালে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সাধারণ অভিবাসীদের গড় আয়ের তুলনায় এই ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়ছে।

রেসিডেন্স পারমিট বা বৈধ কাগজপত্রের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এআইএমএ বা পর্তুগালের অভিবাসন দপ্তরের ধীরগতির কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছেন। প্রতিবেশী দেশ স্পেনে পর্তুগালের তুলনায় কাজের সুযোগ বেশি এবং আবাসন সংকট কিছুটা কম হওয়ায় অনেকেই স্পেনের দিকে ঝুঁকছেন।

তবে দেশটির অভিবাসী বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, অভিবাসীদের এই দেশত্যাগের প্রবণতা পর্তুগালের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। কারণ দেশটির কৃষি, পর্যটন, নির্মাণ ও সেবা খাত বহুলাংশে অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল। এই সংকট সমাধানে পর্তুগাল সরকার আগামী দিনগুলোতে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Tags: ইউরোপপর্তুগাল
Previous Post

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

Next Post

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

Next Post
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

বিভিন্ন রঙের রিকশা চালক ও যাত্রী, শহীদদের স্মরণে শোভাযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদের সন্তান, মানুষের কষ্টের নীরব সঙ্গী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT