প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন টিমের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো হাজারো প্রাণ। লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনে হঠাৎ পড়ে যায় একটি গাছ। তখন এ পথ ধরেই আসছিলো ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত’ এক্সপ্রেস। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে টিমকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ‘প্রকৃতিবন্ধু’ মুকিত মজুমদার বাবু। আসে বন বিভাগের কর্মীরা, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাজারো প্রাণ।








