চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারও বাড়ি, হিথ্রো বিমানবন্দর বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 21, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বড় অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুনের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে হিথ্রো বিমানবন্দর। এই অগ্নিকাণ্ডের ফলে পশ্চিম লন্ডনের হেইস এলাকায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিমানবন্দরে উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। 

আজ ২১ মার্চ শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দশটি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ১৫০ জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে তা এখনও স্পষ্ট নয়।

যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় যাত্রীদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইট চলাচল করে। গত বছর এই বিমানবন্দর দিয়ে রেকর্ড ৮ কোটি ৩৯ লাখ যাত্রী যাতায়াত করেছেন।

Tags: বিদ্যুৎবিচ্ছিন্নহিথ্রো বিমানবন্দর
Previous Post

ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তারে উত্তাল তুরস্ক 

Next Post

ইউনূস-মোদি বৈঠকের জন্য ভারতকে বাংলাদেশের চিঠি

Next Post
বাংলাদেশ ও ভারতের প্রধান দুই নেতা একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনূস-মোদি বৈঠকের জন্য ভারতকে বাংলাদেশের চিঠি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিপনী বিতানগুলোতে ঈদ কেনাকাটায় ভিড় বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT