সংস্কৃতির ওপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে অংশ নিয়ে বাঙালি সংস্কৃতি রক্ষার সংকল্পের কথা জানালো হাজারো সংষ্কৃতিকর্মী। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গান গেয়ে হামলার প্রতিবাদ করেন তারা। প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে সংস্কৃতি সুরক্ষায় সক্রিয় থাকার আহ্বান জানান ছায়ানট সভাপতি।








